‘ফিলিস্তিনিকে সমর্থন’! ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে বেফাঁস মন্তব্য, ফের বিতর্কের মুখে স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর ইসরাইল-ফিলিস্তাইন সংঘাতে জনগণের প্রতিক্রিয়াকে 'কপট' বলে অভিহিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। মাঝে মধ্যেই তিনি একেকটা মন্তব্য করে ভড়কে দেন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের। গত শনিবার থেকেই ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ইজরায়েল উত্তপ্ত। ইতিমধ্যেই ৬০০ জন ইজরায়েল বাসিন্দা নিহত হয়েছেন। ১৭০০ জন আহত। এছাড়াও মহিলাদের উপরেও অত্যাচার চালাচ্ছেন হামাস জঙ্গিগোষ্ঠী। উত্তপ্ত ইজরায়েল এর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তপ্ত ইজরায়েলের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেক অভিনেত্রী। এর মধ্যেই বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ইজরায়েল-হামাস সংঘাতের বিষয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন।

তিনি মানুষের ভণ্ডামি, ফিলিস্তাইনিদের বাড়িঘর জোরপূর্বক দখল, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং গাজা অবরোধের মতো বিষয়গুলি তুলে ধরেছেন তাঁর মন্তব্যে। কিন্তু তিনিই একমাত্র ভারতীয় সেলিব্রিটি নন যিনি এই সংঘর্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কঙ্গনা রানাউতও ইজরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন। এবং সেখানে মহিলাদের জোর করে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে নিন্দা প্রকাশ করেছেন। আসলে স্বরা ভাস্কর এদিন ইসরায়েল-হামাস সংঘর্ষের প্রতি মানুষের প্রতিক্রিয়াকে ভণ্ডামি বলে সমালোচনা করেছেন। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম পোস্টে, বলেছেন যে, যারা ইজরায়েল-হামাসের হামলায় হতবাক এবং আতঙ্কিত তাদেরও চলমান ইসরায়েল-ফিলিস্তিনি দ্বন্দ্ব বিবেচনা করা উচিত।

তবে এই প্রথম নয়, ২০২১ সালে, পূর্ব জেরুজালেমে ক্রমবর্ধমান সহিংসতার সময়, স্বরা ইজরায়েলকে একটি ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসাবে উল্লেখ করেছিলেন এবং ফিলিস্তিনের প্রতি তাঁর সমর্থনে সোচ্চার ছিলেন, তিনি এটিকে সাম্রাজ্যবাদবিরোধী, ঔপনিবেশিক বিরোধী এবং বর্ণবাদ বিরোধী সমস্যা হিসেবে জোর দিয়েছেন। স্বরা ভাস্করের মন্তব্য ইসরায়েল-হামাস সংঘাতের জটিলতা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিতর্ক জন্ম দিয়েছে। স্বরা ভাস্কর ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে জনগণের প্রতিক্রিয়াকে ‘কপট’ বলে অভিহিত করেছেন।

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের