“নেটদুনিয়ায় হাসির খোরাক হওয়া চুড়ান্ত হতাশাজনক”: রশ্মিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০২২ সালে ভারতে মুক্তি প্রাপ্ত ছবি গুলির মধ্যে অন্যতম চর্চিত ছবি কাঁটারা কন্নড় এই ছবিটি মুক্তির পর থেকেই সব মহলে প্রশন্সিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল থেকে শুরু করে দেশের অর্থ মন্ত্রী নির্মলা সিতারামণ, দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত সকলেই ছবিটির প্রশংসা করেছেন। কিন্তু দক্ষিণী অভিনেত্রী হওয়া সত্তেও এখনও কাঁটারা ছবিটি দেখেননি রাশ্মিকা মান্দানা। এর ফলেই এবার সোশ্যাল মিডিয়াতে (social Media) তীব্র কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী রাশ্মিকা (Rashmika mandana)। তবে এই প্রথম নয় এর আগেও বিভিন্ন বিষয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী রাশ্মিকা। এবার নেট নাগরিকদের এই কটাক্ষের বিরুদ্ধে মুখ খুললেন রাশ্মিকা। অনুরাগীদের লাগাতার এই ব্যাঙ্গ বিদ্রুপে যে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত সেই কথাও জানিয়েছেন অভিনেত্রী।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নেটিজেনদের উদ্দেশ্যে লম্বা পোস্টে রাশ্মিকা লিখেছেন কেরিয়ারের শুরু থেকেই তাঁকে নানা নেতিবাচক কথা শুনতে হয়েছে। পাঞ্চিং ব্যাগের মতো আঘাত করা হয়েছে তাঁকে। এই বিষয়গুলিতে তিনি ভীষণভাবে আহত হয়েছেন। এবং এখন এই বিষয়গুলি সমাধান করার সময় এসেছে। তিনি জানিয়েছেন, “হয়ত আমার এই কথা গুলি আগেই বলা উচিত ছিল কিন্তু বলে ওঠা হয়নি”। অভিনেত্রী লিখেছেন, তিনি যে সকলকে খুশি করতে পারবেন এটা তিনি আশা করেন না। কিন্তু তাই বলে কাউকে পছন্দ না হওয়া মানেই তাঁকে লাগাতার বিদ্রুপ করে যাওয়াটা ঠিক নয়। অভিনেত্রী লেখেন, “নেটদুনিয়ায় আমায় যখন হাসির খোরাক বা নিন্দার পাত্র করা হয়, যা বলিনি তা নিয়ে কটাক্ষ করা হয়, আমার মন ভেঙে যায়। সত্যি কথা বলতে কী এগুলো চূড়ান্ত হতাশাজনক”।  

দীর্ঘ পোস্টে অভিনেত্রী আরও জানিয়েছেন গঠনমুলক সমালোচনাকে তিনি সবসময় স্বাগত জানান। কারণ, তা কোনও মানুষকে নিজের ভুল শুধরে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু নেতিবাচক সমালোচনা ঘৃণা আর নিন্দার প্রবনতা কখনও কারো উপকার করতেব পারেনা। তবে সবকিছুর মধ্যেও নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানান অভিনেত্রী। পাশপাশি অনুরাগীদের প্রতি ভালবাসাও জানান রশ্মিকা।

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার