শেখ হাসিনাকে নিয়ে বাঁধা গানের সুর দিলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সুরকার সুপর্ণকান্তি ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা সংগীতের একটি কালজয়ী গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’, এই গানটির কথা হয়তো সবার মনে আছে। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের লেখা মান্না দে-র কন্ঠে এই অসাধারন গানটি প্রতিটি বাঙালি জীবনের সর্বকালের শ্রেষ্ঠ গান, মান্না দে প্রয়াত হয়েছে অনেকদিন, কিন্তু তাঁর অমর সৃষ্টি যেন এখনও অটুট প্রতিটি বাঙালির মনে। আর তা থাকবেও। তাইতো কয়েক দশকের পুরোনো হলেও এই গানের কোনও বিকল্প নেই। জানেন কি, এই গানটিতে সুর কে দিয়েছিলেন? প্রখ্যাত সুরকার সুপর্ণকান্তি ঘোষ। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৫ বছর।

যার বাঁধা সুর যেন সর্বকালের সেরা হয়েই থেকে যাবে। এবার তিনি পৌঁছলেন দেশ ছেড়ে সুদূর বাংলাদেশ ঢাকায়, তাও আবার প্রথম। কি কারণে? অবশ্যই কারণ তো আছেই। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গানে সুর তুলবেন সুপর্ণকান্তি ঘোষ। সূত্র অনুযায়ী, ঢাকার গীতিকার পান্না লাল দত্তের আমন্ত্রণে গত বৃহস্পতিবার ঢাকায় গিয়েছেন সুপর্ণকান্তি ঘোষ, রয়েছেন গুলশানের বাড়িতে।

এই প্রসঙ্গে, পশ্চিমবঙ্গের প্রখ্যাত এই সুরকার বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঢাকায় এসে অনেক মানুষের সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং দারুণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি এখন। আগামী ২৮ এপ্রিল সব কাজ শেষ সেরে ভারতে ফিরে যাবেন তিনি। কিন্তু তার আগেই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ঢাকার এক স্টুডিওতে পান্না লাল দত্তের লেখা দুটি গানে সুরারোপ করবেন সুপর্ণকান্তি ঘোষ।

পান্না লাল দত্ত জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি ‘স্নেহময়ী জননী তুমি’ গান লিখেছেন। সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার মাস মার্চ নিয়ে ‘আবার এসেছে বছর ঘুরে সেই উত্তাল মার্চ ফিরে’ এই গানটিও লিখেছেন তিনি। যে দুটিতে সুর দেবেন, সুপর্ণকান্তি ঘোষ। আর এই গান দুটিতে কণ্ঠ দেবেন, কণ্ঠশিল্পী ইউসুফ খান ও প্রিয়াঙ্কা বিশ্বাস।

তবে এই প্রথম নয়, এর আগেও পান্না লালের কথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘আমাদের শেখ মুজিব’ শিরোনামে একটি গানের সুর দিয়েছিলেন সুপর্ণকান্তি। আর সেই গানে কণ্ঠ দিয়েছিলেন কলকাতার ‘ভূমি’ ব্যান্ডের গায়ক সুরজিৎ চ্যাটার্জি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই গানটি তৈরী করা হয়েছিল। এই গানটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের