ছেলে স্নাতক, খুশিতে ডগমগ বাবা প্রসেনজিৎ

Share:

নিজস্ব প্রতিনিধি :  সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের হাতে উঠল শংসাপত্র। প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ, কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হলেন। ছেলের সেই গর্বের মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।ফ্রেমবন্দি হয়েছে ছেলের আনন্দে সুপারস্টারের ক্যাপশন। বুম্বা দা লিখেছেন, ‘আজ ছেলে মিশুকের জন্য গর্বের দিন, একটি গুরুত্বপূর্ণ মুহুর্তের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

সমাজমাধ্যমে তৃষাণজিৎ এর একটি ভিডিয়ো ভাইরাল হয়, এতে দেখা যায়, কালো রোব আর মাথায় মর্টারবোর্ড হ্যাট পরে সার্টিফিকেট নিচ্ছেন মিশুক। তবে এক পলক দেখে মনে হচ্ছে ছেলেবেলার প্রসেনজিৎ হাসিমুখে সার্টিফিকেট নিচ্ছেন। অবিকল যেন প্রসেনজিৎ।

তবে এই খুশির দিনে ঘরে কি মন থাকে সুপারস্টারের। তাই তো আনন্দ ভাগ করে নিতে সোজা পৌঁছেছেন ছেলের বোর্ডিং স্কুলে। গর্বের মুহূর্ত বলে কথা। যে ভিডিয়োটি অভিনেতার পেজ থেকে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে গ্রাজুয়েশনের বিশেষ দিনে হ্যাট এবং গাউন পরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তৃষাণজিৎ। তারপর তিনি মঞ্চে ছুট্টে গেলেন শংসাপত্র নিতে। ছেলের জীবনের এই বিশেষ মুহূর্ত শেয়ার করে মনের কথা তাই উজার করে লিখেছেন তিনি। মিশুকের ভালো নাম তৃষাণজিৎ।বাবার নামের সঙ্গে শব্দ মিলিয়ে নামকরণ করা হয়েছে। বাবার মতই ছেলে খ্যাত জয়ী হবে এটাই কাম্য। তবে গর্বে মন ভরে উঠেছে অভিনেতার। কেননা ছেলে যে জীবনের আরও একখানা ধাপ অতিক্রম করল। স্বাভাবিকভাবেই খোশ মেজাজে সুপারস্টার।

ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

সন্ধের আড্ডার সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন চিংড়ির কাটলেট

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের