‘একের পর এক নাট্যমঞ্চের ধ্বংস, মনোজবাবুকে কষ্ট দিত’: মাধবী মুখোপাধ্যায়

আমার অস্তিত্ব মনোজ মিত্র স্যারের জন্যে। আমি অভিভাবকহীন হয়ে গেলাম। তাঁর হাত ধরেই আমার টলিউডে পথ চলা। তাঁর জন্যেই আজ আমি দুলাল লাহিড়ী, আমরাও একদিন চলে যাবো।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খারাপ খবর। মঙ্গলবার সকাল ৮:৫০ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন টলিউডের নাট্য কিংবদন্তি মনোজ মিত্র। দীর্ঘদিন ধরেই বয়স্কজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। টলিউডের ইন্দ্রপতন। মনোজ মিত্রের প্রয়াণে টলিউডে একটি বিশাল শুন্যস্থানের সৃষ্টি হয়েছে। তা বোধহয় কখনই ভরাট হওয়ার নয়। চলতি বছরে মনোজ মিত্র একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুকে ব্যাথা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নাট্য জগত থেকে নিজের কেরিয়ার শুরু করলেও টলিউডে নিজের জায়গা প্রতিষ্ঠিত করে ছিলেন অভিনেতা। ছোটগল্প, নাটক লেখায় পাগল ছিলেন মনোজ মিত্র। তবে ‘বাঞ্ছারামের বাগান’ সিনেমা র মাধ্যমে টলিউডে নিজের জায়গা পোক্ত করেন মনোজ মিত্র। উৎপল দত্তের পরে তিনি হয়ে উঠেছিলেন টলিউডের অন্যতম খ্যাত খল অভিনেতা। একাধিক কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছেন মনোজ মিত্র। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তিনি এই মূহুর্তে উত্তরবঙ্গ সফরে থাকলেও সেখান থেকে জানিয়েছেন, জনসাধারক্ষয়া জন্যে রবীন্দ্র সদনে মনোজ মিত্রের দেহ রাখা হয়েছে। দুপুর ৩ টে নাগাদ নিমতলা শ্মশানে গান স্যালুটের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হবে। মনোজ মিত্রের প্রয়াণে তাঁর মেয়ে জানিয়েছেন, মনোজ মিত্র কলকাতা মেডিক্যাল কলেজে দুটি চোখ দান করে গিয়েছেন। টলিউডের একাধিক কিংবদন্তি মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। আজ রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছেন মনোজ মিত্রকে শেষবার টলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ী। তিনি শোকপ্রকাশ করে জানিয়েছেন, ‘আমার অস্তিত্ব মনোজ মিত্র স্যারের জন্যে। আমি অভিভাবকহীন হয়ে গেলাম। তাঁর হাত ধরেই আমার টলিউডে পথ চলা। তাঁর জন্যেই আজ আমি দুলাল লাহিড়ী, আমরাও একদিন চলে যাবো। গাছ যেখানে নেই শিকড়ের কি প্রয়োজন। আমার অস্তিত্ব আর রইল না। স্যারের মৃত্যুতে আমার আর কি করার রয়েছে। শুধু একটাই কথা বলব। যেখানে থাকুন সুস্থ থাকুন।’

অন্যদিকে মনোজ মিত্রের প্রয়াণের খবর শুনে একটি সংবাদমাধ্যমকে মাধবী মুখোপাধ্যায় জানিয়েছেন, মনোজবাবুর সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক। আজ অনেক স্মৃতিই মনের মধ্যে ভিড় করছে। নাটকের সূত্রেই তাঁর সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রীর প্রথম আলাপ। বিদেশে মনোজবাবুর লেখা নাটকে অভিনয় করেছেন তিনি। দেখা হলেই দেশ-বিদেশের নাটক নিয়ে তাঁদের কথা হত। নাটক নিয়ে তাঁর অগাধ জ্ঞান ছিল। একের পর এক পেশাদার নাট্যমঞ্চগুলোর ধ্বংস, মনোজবাবুকে খুবই কষ্ট দিত। যেহেতু তার ভিত নাটক জগত থেকেই।  ‘বাঞ্ছারামের বাগান’-এ একসঙ্গে বড় পর্দায় প্রথম অভিনয় করেছেন। অল্প বয়স, তাঁর নিখুঁত বৃদ্ধের চরিত্রে অভিনয় দেখে অনেককিছু শিখেছেন। ‘বাঞ্ছারামের বাগান’ ছবিতে সেটে তাঁর অভিনয় দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। কয়েক বছর আগেও একটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সেটা মুক্তি পায়নি। এদিকে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে সুজিত বসু বলেছেন, ‘খুব জ্ঞানী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে একটা শুন্যস্থান তৈরি হল। বিধানসভার বাসিন্দা ছিলেন। সুযোগ পেলেই তার সঙ্গে গিয়ে গল্প করে আসতাম। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ অন্যদিকে ইন্দ্রনীল সেন বলেছেন, ‘মুখ্যমন্ত্রী পাহাড় থেকেই মনোজ মিত্রের শেষকৃত্য ভালভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। রবীন্দ্র সদন থেকে নিমতলা শ্মশানে পর্যন্ত যাবতীয় কাজ তিনি মনিটারিং করছেন।’

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ