শুটিংয়ে গিয়েই প্রসব যন্ত্রণা, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন ভারতী সিংহ, ছেলে হল না মেয়ে?

মা হলেন জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিংহ। এবারেও তাঁর কোলে এল ফুটফুটে পুত্রসন্তান। আবারও বাবা হলেন চিত্রনাট্যকার, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক হর্ষ লিম্বাচিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! মা হলেন জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিংহ। এবারেও তাঁর কোলে এল ফুটফুটে পুত্রসন্তান। আবারও বাবা হলেন চিত্রনাট্যকার, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক হর্ষ লিম্বাচিয়া। গত অক্টোবরে দ্বিতীয়বার গর্ভাবস্থার ঘোষণা দিয়ে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ভারতী। ২০২২ সালে প্রথম সন্তান গোল্লাকে স্বাগত জানিয়েছিলেন বলিউডের এই জনপ্রিয় দম্পতি। প্রথম সন্তানের তিনবছরের মধ্যে আবারও বাবা-মা হলেন তাঁরা।জানা গিয়েছে, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ভারতী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। তবে এই দম্পতি এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি।

প্রতিবেদন অনুসারে, এক ভোরে রান্নার রিয়েলিটি শো ‘লাফটার শেফস সিজন ৩’-এর শুটিংয়ে সময় আচমকাই ডেলিভারি পেইন শুরু হয় অভিনেত্রীর এবং জল বেরোতে শুরু হয়। এরপরেই তাঁকে মুম্বইয়ের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানের শুটিংয়ের সময় অপ্রত্যাশিত ঘটনাটি ঘটার কারণে কাউকে বিষয়টি জানানো হয়নি। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি পুত্র সন্তানের জন্ম দেন। গত ৬ অক্টোবর, এই দম্পতি তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দ্বিতীয় গর্ভাবস্থার কথা ঘোষণা করেন। বেবিবাম্পের একগুচ্ছ সুন্দর ছবি শেয়ার করেন। তবে ভারতীর সেই সকল ছবি দেখে অনেকেই মনে করেন, তাঁর এবার যমজ সন্তান হবে।

এরপর মজা করে হর্ষ বলেন, দুই নয় ভারতীর পেটে তিনটি সন্তান রয়েছে। তবে কোনও গুজবেই সিলমোহর পড়ল না। ছবিগুলি শেয়ার করে ভারতী ক্যাপশনে লিখেছিলেন, “আমরা আবার গর্ভবতী।” তবে সোনালী বেন্দ্রে-র পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তৃতীয় সন্তানের পরিকল্পনার কথাও জানিয়েছেন এই দম্পতি। ভারতী এবং হর্ষ বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৭ সালের ৩ ডিসেম্বর গোয়ায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা তাদের প্রথম সন্তান, লক্ষ, যাকে আদর করে গোল্লাকে ৩ এপ্রিল, ২০২২ তারিখে স্বাগত জানায়।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট