বিজ্ঞানের জয়জয়কার, জার্মান স্পার্ম ব্যাঙ্কের সাহায্যে সন্তানের জন্ম দিলেন অবিবাহিত ভোজপুরি সঙ্গীতশিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি: অবিবাহিত অবস্থায় মাত্র ২১ বছর বয়সে ১৯৯৫ সালে দুই শিশুকন্যাকে দত্তক নিয়ে মা হয়েছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। শুধু তিনি কেন, একক মা হওয়ার অভিজ্ঞতা তো প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনেরও রয়েছে। তিনি বিয়ে করেননি, অথচ রেনে ও আলিশা- দুই মেয়ের মা। দু’জনকেই দত্তক নিয়েছিলেন সুস্মিতা। বিয়ে না করেও ‘মা’ হয়েছেন এমন নজিরের অভাব নেই এদেশে। কিন্তু তাঁদের সকলকে টেক্কা দিলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা দেবী কুমারী। মঙ্গলবার ঋষিকেশের এইমস-এ অবিবাহিত দেবী আইভিএফ পদ্ধতির মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, সি সেকশন ডেলিভারির মাধ্যমে তাঁর সন্তান পৃথিবীর আলো দেখেছে। মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন।

এ পর্যন্ত পড়ে হয়তো মনে হবে এটা আবার খবর নাকি! আইভিএফ অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে এখন বহু মানুষ বাবা মা হচ্ছেন। বিজ্ঞানের এই উন্নতি এখন অনেক মানুষকে সন্তানসুখ এনে দিচ্ছে যারা হয়তো কোনওদিন স্বাভাবিক পদ্ধতিতে মা বাবা হতে পারতেন না। আসল ঘটনা অন্য। ভোজপুরী সঙ্গীতশিল্পীর আত্মীয়রা জানিয়েছেন, দেবী জার্মানির একটি স্পার্ম ব্যাঙ্ক থেকে শুক্রাণু নিয়ে গর্ভধারণ করেছিলেন।

পুত্রসন্তানের জন্মের কয়েক ঘন্টা পর দেবী তাঁর নবজাতকের সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছিলেন, “এ শুধু আমার সন্তান।” সদ্য দাদু হয়েছেন দেবীর বাবা প্রমোদ কুমার। তাই খুশি উপচে পড়ছে তাঁর কণ্ঠ থেকে। তিনি জানিয়েছেন মেয়ে জার্মানির একটি স্পার্ম ব্যাঙ্ক থেকে সংগ্রহিত শুক্রানুর সাহায্যে সাহায্যে গর্ভবতী হন। এই প্রথম নয়। প্রমোদ কুমারের থেকে জানা গিয়েছে ৭ বছর আগেও আইভিএফের মাধ্যমে মা হওয়ার চেষ্টা করেছিলেন ভোজপুরী সঙ্গীতশিল্পী। কিন্তু সেবার সাফল্য আসেনি। এবার তিনি সফল। সুন্দর, সুস্থ সন্তান এসেছে তাঁর কোলজুড়ে।

বর্তমান সময়ে স্পার্ম ডোনেট করা বা স্পার্ম ব্যাঙ্কের মতো বিষয়গুলি সকলেরই পরিচিত। বলিউড এ নিয়ে তৈরি করে ফেলেছে আস্ত একটা সিনেমা। সুজিত সরকারের পরিচালনায় তৈরি ভিকি ডোনার রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। ভোজপুরী গানের জগতে দেবী কুমারী অত্যন্ত পরিচিত। তাঁকে ভক্তরা  ‘সুরোঁ কি মল্লিকা’ বলে ডাকেন। বিহারের ছাপড়া জেলায় জন্মগ্রহণ করেন। সেখানেই প্রাথমিক শিক্ষা ও সঙ্গীত প্রশিক্ষণ সম্পন্ন হয় তাঁর। ভোজপুরি ছাড়াও, দেবী হিন্দি, মৈথিলী এবং মাগাহি ভাষায়ও গান গেয়েছেন।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী