দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রমজানের প্রথম দিনেই ইফতারে সামিল বিদ্যা সিনহা মিম

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দু ধর্মাবলম্বী হলেও প্রতি বছরই মুসলিমদের অন্যতম প্রধান পার্বন ইদুল ফিতর উপলক্ষে ইফতারে সামিল হলেন ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা বিদ্যা সিনহা মিম। এবারেও তার ব্যতিক্রম হলো না। শুক্রবার রমজানের প্রথম দিনেই পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারে অংশ নিলেন। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা। আর ওই ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরির জন্য নেটা নাগরিকরা মিমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার রাতে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা যে ছবি পোস্ট করেছেন তাতে স্বামী সনি পোদ্দারের পাশাপাশি মিমের বাবা-মা’কেও দেখা গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে রয়েছেন মিম।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের এক আত্মীয়ের বাড়িতে ইফতারের নিমন্ত্রণ (দাওয়াত) ছিল। বিনোদন অঙ্গনে কাজ শুরুর সময় থেকে তাদের সঙ্গে আমার সম্পর্ক। আমি তাদের মা–বাবা ডাকি। তারাও আমাকে মেয়ের চোখে দেখেন। এটা আমার আরেকটা পরিবার। ইফতার ও সেহরিতে তাদের বাড়িতে নিমন্ত্রণ (দাওয়াত) থাকে। এবারও প্রথম রোজায় নিমন্ত্রণ (দাওয়াত) করেছিলেন। আমরাও মিস করতে চাইনি।’ 

Published by:

Share Link:

More Releted News:

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ