চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP-তালিকায় বড়সড় বদল, অবাক করল দুই ক্ষুদের রসায়ন, কিন্তু শীর্ষস্থান কার দখলে?

নিজস্ব প্রতিনিধি: না আজ শুক্রবার। বৃহস্পতিবার নাহলেও এই সপ্তাহের TRP রিপোর্ট কার্ড রিলিজ করল শুক্রবার, কারণ ১ লা মে ছুটি থাকার কারণে এই সপ্তাহে বৃহস্পতিবারের জায়গায় শুক্রবার টলিপাড়ার রিপোর্ট কার্ড প্রকাশ্যে এল। আর TRP রিপোর্ট কার্ড সামনে আসতেই চমকে গিয়েছেন সকলে। টিআরপি তালিকায় প্রথম পাঁচ স্থানে বড়সড় বদল। হ্যাঁ, প্রথম পাঁচ স্থানে এতদিন যারা রাজত্ব করছিল, কাউকেই নজরে পাওয়া গেল না। তবে এই সপ্তাহের টিআরপি তালিকায় চমক দেখালো স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। দুই ক্ষুদে নায়ক-নায়িকার রসায়ন একেবারে জমে উঠেছে। ‘খেলনা বাড়ি’কে হারিয়ে স্লট লিড করল কমলা ও পৃথ্বীরাজের গল্প। এই সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে এই মেগা। এদিকে আইপিএল শুরু হতেই শীর্ষস্থান হারিয়েছে সূর্য-দীপা, এক নম্বরে উঠেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এ সপ্তাহেও প্রথম এই মেগা। দু-নম্বরে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, তৃতীয়স্থান বরাবরের মতো ‘গৌরী এলো’-র (৭.৪), চার নম্বরে পর্ণা-সৃজন।

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-

প্রথম- জগদ্ধাত্রী (৮.৩) (জি বাংলা) 

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৮) (স্টার জলসা) 

তৃতীয়- গৌরী এলো (৭.৪)(জি বাংলা) 

চতুর্থ- নিম ফুলের মধু (৭.২)(জি বাংলা) 

পঞ্চম- রাঙা বউ (৬.১)(জি বাংলা) 

ষষ্ঠ- মেয়েবেলা (৫.৮), কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.৮)(স্টার জলসা)

সপ্তম- বাংলা মিডিয়াম (৫.৭)(স্টার জলসা)

অষ্টম- গাঁটছড়া (৫.৫), পঞ্চমী (৫.৫)(স্টার জলসা)

নবম- খেলনা বাড়ি (৫.৪) (জি বাংলা), হরগৌরী পাইস হোটেল (৫.৪)(স্টার জলসা)

দশম- এক্কা দোক্কা (৫.১) (স্টার জলসা), সোহাগ জল (৫.১)(জি বাংলা) 

এদিকে সেরা দশের তালিকাতে না থেকেও জমে উঠেছে মিঠাই বনাম রামপ্রসাদের লড়াই। দ্বিতীয় সপ্তাহেই ‘মিঠাই’কে প্রায় ধরে ফেলেছে সব্যসাচী চৌধুরীর ‘রামপ্রসাদ’। এই ড্রামার সংগ্রহে ৩.৫ নম্বর, অন্যদিকে ‘মিঠাই’-এর ঝুলিতে রয়েছে ৪.১। 

 

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ