লেখা পড়ার সময় সমস্যা হওয়া সত্ত্বেও ‘KBC’ শ্যুটের সময় চশমা পরতে চাননি বিগবি: সিদ্ধার্থ বসু

তিনি প্রথমবারের মতো টেলিপ্রম্পটার ব্যবহার করছিলেন। তাও তিনি দূরদর্শী চশমা পরতে চান নি। তাই মনিটরে স্ক্রিন পড়তে তার অসুবিধা হচ্ছিল। তিনি বলেছিলেন, স্ক্রিনে যেন বড় অক্ষর থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই দেশের জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে টেলিভিশনে প্রত্যাবর্তন করছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। কয়েক দশক ধরে এই শোয়ে সঞ্চালক হিসেবে তাঁকে দেখতে অভ্যস্ত দর্শক। আর তাঁর উপস্থাপনার জন্যই এই শোয়ের জনপ্রিয়তা আজ তুঙ্গে। ভারতীয় টেলিভিশনে প্রায় ২৩ বছরেরও বেশি সময় ধরে রাজ করছে কৌন বনেগা ক্রোড়পতি। মুলত ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার’ অনুকরণে তৈরি এই কুইজ-ভিত্তিক গেম শোটি। বলা চলে, অমিতাভের কেরিয়ারের অন্যতম দিগন্ত এই শো। সম্প্রতি এই শোয়ের স্রষ্টা এবং প্রাক্তন প্রযোজক সিদ্ধার্থ বসু একটি সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনকে নিয়ে এই শো পরিচালনা করার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। আর শো পরিচালনা করার সময় তাঁকে যে যে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে হয়েছিল, সে সম্পর্কে কথা বলেছেন।

তিনি ভাগ করেছেন, প্রথমে তাঁরাই নিজেরা বিগ বি-কে লন্ডনে মূল শো-এর সেটে নিয়ে গিয়েছিলেন। এরপর যখন তাঁরা স্টুডিওতে কেবিসির প্রথম প্রোমো শ্যুট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন আশেপাশে কোনও লেখক না থাকায় বলিউড আইকন নিজেই স্ক্রিপ্ট লিখতে বসে পড়েন। লালনটপের সঙ্গে কথা বলতে গিয়ে, সিদ্ধার্থ বসু বলেন, “তিনি স্ক্রিপ্টে লিখেছিলেন, ‘আপ ওয়াহা, মেন ইয়াহা, বিচ মে ১৫ সাওয়াল অউর আপ বান সাকতে হ্যায় কোটিপতি’। যেহেতু আশেপাশে কেউ ছিল না, তাই তিনি নিজেই লাইনগুলি লিখেছিলেন।” তাঁরা শো শুরু করার আগে প্রায় ৩ মাস কাজ করেছেন।

শোয়ের জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে, তিনি বলেন, “অমিতাভ বচ্চন প্রথমে চশমা পরতে চাননি। তিনি প্রথমবারের মতো টেলিপ্রম্পটার ব্যবহার করছিলেন। তাও তিনি দূরদর্শী চশমা পরতে চান নি। তাই মনিটরে স্ক্রিন পড়তে তার অসুবিধা হচ্ছিল। তিনি বলেছিলেন, স্ক্রিনে যেন বড় অক্ষর থাকে। আমরা বলেছিলাম আমরা সামঞ্জস্য করব এবং বড় টেক্সট ব্যবহার করব, তাই প্রথম মরসুমে একটি বিশাল মনিটর ছিল।” ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৫’ শীঘ্রই সোনি টিভিতে লঞ্চ হতে চলেছে৷ বিগ বি সম্প্রতি সেটে রিহার্সাল করার একটি ঝলক শেয়ার করেছিলেন। একটি পূর্ববর্তী সাক্ষাত্কারে, সিদ্ধার্থ বসু শেয়ার করেছেন, “কোনও মেগাস্টার ভারতে বা অন্য কোথাও এই বিষয়ে কখনও টিভি শো হোস্ট করেননি। তাই অমিতাভ বচ্চনও টিভিতে শো করার বিষয়ে তাঁর মন তৈরি করতে কিছু সময় নিয়েছিলেন, এরপর তিনি লন্ডনে মূল শোটির রেকর্ডিং দেখার সিদ্ধান্ত নেন। এরপর তিনি শোটি করার সিদ্ধান্ত নেন।”

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য