বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, FIR দায়ের বিগবস ১১-এর প্রতিযোগির

তাঁর বন্ধু তাঁকে তার ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন। যিনি নাকি বলিউডের একজন অত্যন্ত প্রভাব শালী ব্যক্তিত্ব। পুলিশের কথায়, ভিকটিম তাঁর বন্ধুর বিরুদ্ধে দক্ষিণ দিল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হল বিগবস ১৭। দীর্ঘ ৫ মাসের যাত্রার পর বিজয়ীর শিরোপা অর্জন করল মুনাওয়ার ফারুকী। সেই কারণে রিয়েলিটি শোয়ের দাপট এখনও সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে। বিশেষ করে ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি শো এটি। যার অনুরাগীদের সংখ্যা মাত্রাছোঁয়া। বিগবসের আনন্দের এই আমেজেই খবরে এল একটি বিস্ফোরক তথ্য। সম্প্রতি বিগবস ১১ এর একজন অভিনেত্রী তাঁর বন্ধুর বিরুদ্ধে একটি বড় অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। অভিযোগকারিনী অভিনেত্রী ও মডেল ইন্ডাস্ট্রি তে খুবই সক্রিয়।

অভিনেত্রীর কথায়, তাঁর বন্ধু তাঁকে তার ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন। যিনি নাকি বলিউডের একজন অত্যন্ত প্রভাব শালী ব্যক্তিত্ব। পুলিশের কথায়, ভিকটিম তাঁর বন্ধুর বিরুদ্ধে দক্ষিণ দিল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপরেই পুলিশ FIR-এ নথিভুক্ত ঘটনার তদন্ত শুরু করেন। বিগ বসের ১১ সিজনে থাকার সময়ে অভিনেত্রী প্রচুর লাইমলাইট দখল করেছিলেন। তিনি বিগবস হাউসে মারামারি এবং হোস্ট সলমান খানের সঙ্গে মজাদার কথাবার্তার জন্য পরিচিত ছিলেন। বহুবার বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। তবে বিগবসের পর খুব একটা খ্যাতি পাননি তিনি। এবার অন্য কারণে শিরোনামে এলেন এই প্রতিযোগী। বিগবস-এর সিজন ১৭ এর সমাপ্তি হয়েছে ২৭ জানুয়ারী রবিবার। বর্তমানে শো নিয়ে আলোচনা চলছে সর্বত্র।

এই মরসুমে টিভি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে, তার স্বামী ভিকি জৈন, প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন মান্নখরা চোপড়া, ইশা মালভিয়া, অভিষেক কুমার, কমেডিয়ান মুনাওয়ার ফারুকি এবং ইউটিউবার অরুণ মহাশেট্টি বিগ বস 17-এ অংশ নিয়েছিলেন। শোতে, প্রত্যেকে নিজের মতো করে গেম খেলেছে। তবে মুনাওয়ার, অঙ্কিতা, অভিষেক, মান্নারা এবং অরুণ শীর্ষ ৫gএ পৌঁছে ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী হন কমেডিয়ান মুনাওয়ার ফারুকী। তাঁর জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় উল্লাস করছেন কৌতুক অভিনেতার ভক্তরা। বিগ বস 17-এ, অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন জুটির মধ্যে সবচেয়ে বেশি সংঘর্ষ দেখা গিয়েছিল। ধারণা ছিল যে, শো শেষ হওয়ার পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যেতে পারে। কিন্তু একেবারেই সব ধারণা ভুল। সবটাই টিআরপির বাড়ানোর খেলা।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি