চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: প্রবীণ এক চিকি‍ৎসককে মারধর ও পাঁচ লাখ টাকা তোলাবাজির অভিযোগে ‘বিগ বস মরাঠি ৬’- খ্যাত অভিনেত্রী ও সমাজপ্রভাবী দিব্যা শিন্ডেকে গ্রেফতার করেছে পুণে পুলিশ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় আদালতে পেশ করা হলে বিচারক ধৃত অভিনেত্রীকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ২০২২ সালে পুণে সেনা হাসপাতালের মুখ্য মেডিকেল অফিসার হিসেবে অবসর নেওয়ার পরে বর্তমানে ‘করুণাদীপ ফাউন্ডেশন’-এর সঙ্গে যুক্ত রয়েছেন চিকি‍ৎসক বিদ্যাধর গায়কোয়াড়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘করুণাদীপ ফাউন্ডেশন’ এর তরফে গত ১-৩ সেপ্টেম্বর বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে ‘কলা আবিষ্কার মহোৎসব’ নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিদ্যাধর গায়কোয়াড কিংবা সংশ্লিষ্ট সংস্থা-কারও তরফেই শিন্ডেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি এবং তাঁকে অনুষ্ঠানের প্রচার সংক্রান্ত কোনও দায়িত্বও দেওয়া হয়নি। অথচ গত অগস্ট মাস থেকেই শিন্ডে ফোন ও এসএমএসের মাধ্যমে চিকি‍ৎসক গায়কোয়াডের সঙ্গে যোগাযোগ করে দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটির প্রচার চালিয়েছেন এবং প্রচারের পারিশ্রমিক হিসেবে ৫ লক্ষ টাকা দিতে হবে।’

পুলিশের কাছে দায়ের করা লিখিত অভিযোগপত্রে নিগৃহীত চিকি‍ৎসক বিদ্যাধর গায়কোয়াড় জানিয়েছেন, ‘গত ২৩ সেপ্টেম্বর পুণের একটি হোটেলে তাঁকে ডেকে পাঠান দিব্যা শিন্ডে এবং সেখানে আবারও টাকা দাবি করা হয়। তিনি সরাসরি হুমকি দেন, টাকা না দিলে তাঁর বাড়িতে গুণ্ডা পাঠিয়ে তাঁকে মারধর করবে।পরের দিন ২৪ সেপ্টেম্বর রাতে ৮ থেকে ১০ জন গুন্ডা নিয়ে বিদ্যাধরের বাড়িতে চড়াও হন দিব্যা। অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি বিদ্যাধরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং দাবিকৃত অর্থ পরিশোধ না করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয়।’ চিকি‍ৎসক বিদ্যাধর গায়কোয়াড়ের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিব্যা শিন্ডেকে গ্রেফতার করে কালেপাড়াল থানার পুলিশ।

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক