বিছানায় রক্তারক্তি, নতুন বছরে সাংঘাতিক ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত পরীমণির

তাঁর বিছানার রক্তাক্ত দুটি ছবি। যা শেয়ার করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি। সঙ্গে লেখেন ‘আগামীকাল প্রেস কনফারেন্স.... লোডিং’।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর পঞ্চম বিয়েটাও ভাঙার মুখে নায়িকার। শুক্রবার রাতে বছর শেষের শুভেচ্ছা জানিয়ে একেবারে বোমা ফাটালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তাঁকে নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। প্রতি সময়েই কোনও না কোনও কারণে সংবাদমাধ্যম একেবারে দখল করে রাখেন তিনি। ২০২০ সালে মাদক দ্রব্য পাচারে তাঁর নাম জড়ানো, পুলিশ অফিসারের সঙ্গে তাঁর একটি ভিডিও ভাইরাল হওয়া সবটা নিয়ে বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও তাঁকে নিয়ে কম চর্চা হয়নি। ২০১২-২০২২ পর্যন্ত তিনি পর পর পাঁচটি বিয়ে সেরেছেন। ২০২১ সালের গুণীন ছবির সেটে পঞ্চম প্রেমে পড়েন তিনি চিত্র নায়ক শরিফুল রাজের সঙ্গে। সকলের আড়ালে তাঁরা বিয়েও সেরে ফেলেন। কিন্তু ২০২২ সালে মা হওয়ার খবর দিলে সবাই চমকে ওঠেন।

তারপরেই নায়িকা নিজেই জানান রাজের সঙ্গে তাঁর বিয়ের কথা। এরপর সামাজিকভাবে আরও একবার বিয়েও সেরে ফেলেন তিনি। তারপর থেকে চুটিয়ে সংসার করেছেন তিনি, মাস কয়েক আগেই পুত্রসন্তান রাজ্যকে আমন্ত্রণ জানান পরী তাঁর পরিবারে। কিন্তু ছেলের বয়স কিছুদিন যেতে না যেতেই রাজের সঙ্গে ঢালিউডের অন্য একজন নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের অবৈধ সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে আরও একটি বম্ব ফাটান অভিনেত্রী। এরপর থেকেই অভিনেত্রী সংসারে অশান্তি।

সেই রেশ টেনেই শুক্রবার নিজের ফেসবুকে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’ এরপর থেকেই জল্পনা শুরু। ইতিমধ্যেই জানা গিয়েছে, রাজের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন পরী। ছাদ আলাদা করেছেন তিনি। নতুন বছরের ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম আরও দুটি ছবি অভিনেত্রীর বিচ্ছেদের জল্পনা আরও গভীরে নিয়ে গিয়েছে। পরীমণির পোস্টে দেখা গিয়েছে, তাঁর বিছানার রক্তাক্ত দুটি ছবি। যা শেয়ার করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি। সঙ্গে লেখেন ‘আগামীকাল প্রেস কনফারেন্স…. লোডিং’।

এরপরেই ভক্তকুল উত্তাল। অনেকে সংশয় প্রকাশ করে তাঁর সমস্যা জানতে চেয়েছেন, কী হয়েছে। তবে ভক্তদের কোনো মন্তব্যের সাড়া দেননি পরীমণি। কিছুদিন আগেই আঙুল কেটে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। এই পোস্টে আবার কেউ লিখেছেন এটা মশা মারার রক্ত। প্রসঙ্গত, বছরের শেষদিন গভীর রাতেই রাজকে জীবন থেকে ছুটি দেওয়ার কথা জানিয়ে নেটপাড়ায় হইচই ফেলে দেন তিনি। এরপরেই গণমাধ্যমকে পরীমণি বলেন, ‘এখনও বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক