সাতসকালে কলকাতায় রণবীর, সঙ্গী করণ জোহর, কোনও শুটিং নাকি?

যদিও প্রায়শই ছবির প্রচারে কলকাতায় আসেন মুম্বই তারকারা। কিন্তু এদিন সকাল সকাল কলকাতায় এলেন কেন রণবীর, আবার সঙ্গে রয়েছেন করণ জোহর!

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই কলকাতা বিমানবন্দরে হাজির রণবীর কাপুর এবং পরিচালক-প্রযোজক করণ জোহর। ব্যাপারটা কী? গত ১ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত Animal-এর সাফল্যে এখনও সপ্তম সাগরে ভাসছেন কাপুর পুত্র রণবীর কাপুর। প্রায় ১০০০ কোটির দোরগোড়ায় চলে গিয়েছে এখন এই ছবির আয়। গোটা বিশ্বে Animal কে নিয়ে এখনও শোরগোল। ফেমাস পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নির্মিত এই ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি বেশি নজর কেড়েছিল ববি দেওলের বহু বছর পর অসাধারণ কামব্যাক। যাই হোক, মুম্বই তারকাদের কলকাতা আসা মানেই, কোনও নিশ্চিত কারণেই!

আর তাঁদের দেখে বাংলার মানুষদের উন্মাদনার শেষ থাকেনা। যদিও প্রায়শই ছবির প্রচারে কলকাতায় আসেন মুম্বই তারকারা। কিন্তু এদিন সকাল সকাল কলকাতায় এলেন কেন রণবীর, আবার সঙ্গে রয়েছেন করণ জোহর! তবে কী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানতেই কলকাতায় এলেন তাঁরা! কোনও শুটিং নাকি অন্য কোনও কাজ? স্বাভাবিকভাবেই কৌতুহলী অনুরাগীরা সকলেই। আসলে কোনও শুটিংয়ের জন্যে কলকাতায় আসেন নি রণবীর বা করণ জোহর কেউই। শহরের একটি নামী হোটেলে এক কোম্পানির অনুষ্ঠানে বিশেষ অতিথি হলেন বিখ্যাত প্রযোজক এবং নায়ক।

এদিন হাফ জ্যাকেট, মাথায় টুপি, চোখে সানগ্লাস, কালো প্যান্টে অসাধারণ লাগছিল রণবীরকে, অন্যদিকে এয়ারপোর্ট লুকে বেশ রঙিন মেজাজে ধরা দিয়েছিলেন করণ জোহর। এদিন তিনিও রণবীর কাপুরের সঙ্গে মিলিয়ে যুগলবন্দী হয়ে ধরা দেন করণ জোহর, তবে এদিন শহরে থাকবেন না কেউই। কাজ শেষে তাঁরা মুম্বই ফিরে যাবেন। আপাততঃ সংসারও মন দিয়ে করছেন রণবীর। গত ২৫ ডিসেম্বর মেয়ে রাহার সঙ্গে গোটা বিশ্বের পরিচয় করিয়ে দেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এরপরেই তাঁরা মেয়েকে নিয়ে ছুটি কাটাতে বিদেশে চলে যান।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে