ভূমিকম্পে বাড়ি থেকে বেরিয়ে চরম বিপাকে অভিনেতা আদিল হোসেন

ভূমিকম্পের সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ঘরে ফিরতে গিয়ে ঘর ভেতর থেকে তালাবন্ধ হয়ে গিয়েছে। ভুলবশত, টাকা বা কার্ড ছাড়াই বেরিয়ে গিয়েছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার ভোর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা নেপাল। যার মাত্রা রিখটার স্কেলে উঠেছিল 6.3। ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ছয়জনের। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল হলেও দিল্লি, গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং লখনউ সহ গোটা উত্তরভারত জুড়ে কম্পন অনুভূত হয়। মঙ্গলবার সন্ধ্যায় অন্তত পক্ষে ৪.৯ মাত্রার এবং ৩. ৫ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে৷ যাই হোক এই ভূমিকম্পের প্রভাব পড়েছে দিল্লিতেও।

যার ফলে চরম বিপাকে পড়েছিলেন বহু মানুষ। ভূমিকম্পের জন্যে বহু মানুষ বাইরে বেরিয়ে গেলে তাঁরা বাড়ি ফিরে এসে দেখে তাঁদের ঘরের দরজা ভূমিকম্পের দাপটে ভেতর থেকেই তালাবন্ধ হয়ে গিয়েছে। যার ফলে একাধিক মানুষ চরম বিপাকে পড়ে যান। যাঁদের মধ্যে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আদিল হোসেনও (Adil Hussain)। তিনিও যখন বুধবার ভোরে ভূমিকম্প অনুভূত করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই তাঁর আবাসন থেকে বাইরে বেরিয়ে যান। তখনই তাঁর ঘর ভুলবশত তালাবদ্ধ হয়ে যায়। বেচারা অভিনেতা চরম বিপাকে পড়ে শেষমেশ এক বন্ধুর বাড়িতে রাত্রিবাস করেন। বন্ধুকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা নিজেই টুইটারে গিয়ে তাঁর অভিজ্ঞতা জানান। শুধু অভিনেতা নয়, আদিল হুসেনের মতো দিল্লির বহু মানুষ তাঁদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু ভুলবশত বাড়ি লকআউট হয়ে যায়।

আদিল হুসেন টুইটারে তাঁর অগ্নিপরীক্ষা এবং কীভাবে তাঁর বন্ধু তাঁকে আশ্রয় দিয়েছিলেন তা শেয়ার করেছেন। তাঁর কথায়, “ভূমিকম্পের সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ঘরে ফিরতে গিয়ে ঘর ভেতর থেকে তালাবন্ধ হয়ে গিয়েছে। ভুলবশত, টাকা বা কার্ড ছাড়াই বেরিয়ে গিয়েছিলাম। কিন্ত বাড়ি ঢুকতে না পারায় চরম বিপাকে পড়তে হয় তাঁকে। শেষমেষ আমার বন্ধু আমাদের আশ্রয় দেয়। এবং তাঁর বন্ধু গেস্ট রুমে ঘুমোয়। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

আদিল হুসেনকে খুব শীঘ্রই Zee5-এর সিরিজ মুখবীরে দেখা যাবে।’ মুখবীর – দ্য স্টোরি অফ আ স্পাই’, ভারতের একজন গোপন এজেন্টের অকথিত গল্প তুলে ধরবে। যিনি ভারতকে গোয়েন্দা তথ্য প্রদান করে এবং ভারতকে ১৯৬৫ সালের যুদ্ধে জয়ী করতে সাহায্য করে। এই ছবিতে আরও অভিনয় করবেন, জেইন খান দুররানি, প্রকাশ রাজ, জোয়া আফরোজ এবং বরখা। এটি আগামী ১১ নভেম্বর জি 5-এ প্রিমিয়ার হবে।

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা