আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘IFFI 2022’ চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন আশা পারেখ এবং কার্লোস সাউরা

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। এই অনুষ্ঠানটি আগামী ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ার পানাজিতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তা থেকে আয়োজন সবটাই একেবারে নিখুঁতভাবে সাজানো হচ্ছে। ২০১৪ সাল থেকে IFFI অনুষ্ঠিত হচ্ছে গোয়াতে। চলতি বছর একেবারে মুল স্রোতে শুরু হবে এই উৎসব।

ইতিমধ্যেই বিশ্বের একাধিক ভাষার চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হবে। ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রবিন্দর ভাকর জানিয়েছেন, চলতি বছর এই উৎসবে বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ অভিনীত তিনটি সিনেমা প্রদর্শিত হবে। যার মধ্যে রয়েছে, দাদাসাহেব ফালকে পুরষ্কারপ্রাপ্ত তিসরি মঞ্জিল (১৯৬৬), দো বদন (১৯৬৬) এবং কাটি পতাং (১৯৭১)। যে দুটি ছবিতে আশা জী দেশের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন। এছাড়াও ইতিমধ্যেই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, এল মুরুগান, সত্যজিৎ রায় আজীবন কৃতিত্ব পুরস্কারের বিজয়ীর নামও ঘোষণা করেছেন।

অনুরাগ ঠাকুরের কথা অনুযায়ী, চলতি বছর এই উৎসবে সত্যজিৎ রায়ের আজীবন পুরস্কার প্রদান করা হবে ৯০ বছর বয়সী স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা, ফটোগ্রাফার এবং লেখক কার্লোস সাউরাকে। সাউরার সাম্প্রতিকতম কাজ, ‘দ্য কিং অফ অল দ্য ওয়ার্ল্ড’ ছিল IFFI 2021-এ উদ্বোধনী চলচ্চিত্র। এই বছর সাউরার আটটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এর আগে ২০০৮ এবং ২০১৩ সালে মুম্বই এবং কেরালায় চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছিলেন কার্লোস সাউরা। সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গত বছর থেকে IFFI-তে চালু করা হয়েছে। মন্ত্রকের একটি অফিসিয়াল নোটে বলা হয়েছে, “যেহেতু আমরা ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং সত্যজিৎ রায়ের ১০০ বছর উদযাপন করছি, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে IFFI-এর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এখন থেকে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে গন্য হবে।”

এছাড়াও এই উৎসবে আসাম-মণিপুরের ৫০ বছর পূর্তি উপলক্ষে, ইশানৌ (দ্য চয়েন ওয়ান) এবং রতন থিয়াম – ম্যান অফ দ্য থিয়েটার সহ মোট পাঁচটি মণিপুরি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া ভারতীয় প্যানোরামা বিভাগে, দুটি চলচ্চিত্র – চেলো শো (২০২১) এবং ইন্ডিয়া লকডাউন-সহ পাঁচটি ক্লাসিক ছবির বিশেষ স্ক্রিনিং করা হবে। এছাড়া শ্রদ্ধার্ঘ্য বিভাগে, গায়িকা লতা মঙ্গেশকর, গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ই, কত্থক শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ এবং অভিনেতা রমেশ দেও, টি. রামা রাও সহ একাধিক কিংবদন্তি শিল্পীদের শ্রদ্ধা জানানো হবে। এছাড়া আন্তর্জাতিক ট্রিবিউট বিভাগে, চলচ্চিত্র নির্মাতা পিয়ের পাওলো পাসোলিনি এবং জিন লুক গডার্ডের চলচ্চিত্র প্রদর্শিত হবে। কক্ষ স্ক্রীনিংয়ের জন্য ৩৩ টি কথ্য ভাষার ২৪৮ টি ছবি এন্ট্রি পেয়েছে। সুপারিশ বিভাগে প্রায় ২০ টি চলচ্চিত্র উপস্থাপন করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ