সমকামী গল্প নিয়ে তীব্র সমালোচনা, মুখ খুললেন হন্সল মেহতা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র নির্মাতা হন্সল মেহতা (Hansal Mehta) সাম্প্রতিক একটি প্রতিজ্ঞা ভেঙে, একটি নতুন ভাবধারার ছবি তৈরি করেছেন। তাঁর পরিচালিত একটি সমকামী গল্পে দারুণ প্রভাব ফেলেছে দর্শকের কাছে। তাঁর পরিচালিত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিটিতে একটি সমকামী দম্পতির প্রেমের গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। যা অনেকেই পছন্দ করেছেন। যদিও তাঁর পরিচালিত ‘মডার্ন প্রেম: মুম্বই’ (Modern Prem: Mumbai) সিরিজটি কুইয়ার সম্প্রদায়ের দ্বারা সমালোচিত হয়েছিল। হন্সল মেহতা এই সিরিজের বাঈ সিরিজটি পরিচালনা করেছেন। মডার্ন প্রেম: মুম্বই, সিরিজে প্রেমের ছয়টি গল্প দেখানো হয়েছে। আর বাই সিরিজে, প্রতীক গান্ধী এবং রণবীর ব্রার সমকামী দম্পতি হিসাবে অভিনয় করেছেন।

এই ছবির বিষয়ে একটি সাংবাদিক সাক্ষাৎকারে হন্সল বলেছেন, “আমি বুঝতে পারছি কুইয়ার সম্প্রদায় কী বলতে চাইছে। আমি বিশ্বাস করি যে, যদি কেউ কাস্টের জন্য সঠিক হয়, তাঁকে নিয়ে অবশ্যই সঠিকভাবে কাস্ট করা উচিত।” এরপর তিনি তাঁর পরিচালিত ‘সিমরান’ ছবিতে কঙ্গনা রানাউতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বলেছেন, “আমি কখনই ফাঁদে পড়িনি, এক বা দুই বার ছাড়া, যেমন আমি কঙ্গনার সঙ্গে সিমরান তৈরি করেছি। তাই আমি সবসময় কাস্টিংয়ের সঙ্গে যতটা সৎ থাকা প্রয়োজন, সেটা চেষ্টা করি। মানুষের চিন্তাভাবনা মাথায় রেখে তিনি পরিবর্তন আনার চেষ্টা করবেন।” তিনি আরও বলেন যে, সবাই এই সিরিজটিকে ‘পুরাতন ধাঁচের’ বলে সমালোচনা করেছে। কিন্তু এটা ‘সংস্কৃতির সংঘর্ষ’ বলে মনে হয়।

উদাহরণস্বরূপ বলেন, মনোজ বাজপেয়ীও তাঁর আলিগড় ছবিতে একজন সমকামী চরিত্রে অভিনয় করেছিলেন, যা সমালোচক দ্বারা প্রশংসিত হয়েছিল। মডার্ণ লাভ মুম্বই হল নিউ ইয়র্ক টাইমসের বিখ্যাত মডার্ন লাভ কলমের উপর ভিত্তি করে গঠিত বিখ্যাত মার্কিন সিরিজ মডার্ন লাভের হিন্দি রূপান্তর। হন্সল মেহতার বাই ছাড়াও এতে আরও পাঁচটি গল্প রয়েছে – রাত রানী (শোনালি বোস), মুম্বাই ড্রাগন (বিশাল ভরদ্বাজ), মাই বিউটিফুল রিঙ্কলস (অলঙ্করিতা শ্রীবাস্তব), আই লাভ থানে (ধ্রুব সেহগাল), এবং কাটিং চাই (নুপুর) আস্থানা)। আর এই ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হয়েছিল।

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?