শরীর ঘামছিল, বন্ধুকে শেষ মেসেজ! নানার মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত মামলা দায়ের, শোকপ্রকাশ বলিউডের

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলিউডের এই 'খলনায়ক'-এর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের আকাশ আজ মেঘাচ্ছন্ন। প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পটেকর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলিউডের এই ‘খলনায়ক’-এর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বিকেল ৪টে নাগাদ পুণের খামারবাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাষ্ট্রীয় মর্যাদায় প্রবীণ অভিনেতাকে বিদায় জানানো হবে। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে বলিউডে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বলিউডের একাধিক কলাকূশলী। এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও নিজেকে সবসময় লাইমলাইট থেকে দূরে রাখতেন অভিনেতা। সাদামাটাভাবে জীবন কাটাতে ভালবাসতেন তিনি।

আজ ভোরে অভিনেতাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। এরপর তাঁকে দ্রুত মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেনি। জানা গিয়েছে, হাসপাতালে অভিনেতাকে বাঁচানোর জন্য প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছিল। তবে তাতে সাড়া মেলেনি তাঁর। তাই অভিনেতার মৃত্যুর ঘটনায় একটি চিকিৎসা সংক্রান্ত আইনি মামলা দায়ের করা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ ও পরিস্থিতি আরও খতিয়ে দেখতে ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে মণিপাল হাসপাতালের অঙ্কলজিস্ট বিভাগের প্রধান ডক্টর শেখর সালকার জানিয়েছেন, ‘নানা পাটেকরকে ভোর সাড়ে ৪টে নাগাদ মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর সাড়ে ৫টা নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। আমরা তাঁকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি মৃত অবস্থাতেই এসেছিলেন। ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা ধরে কার্ডিয়াক ম্যাসাজ দেওয়া হয়েছিল, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আমাদের যতটুকু মনে পড়ছে, রাত আড়াইটার দিকে তিনি তাঁর বন্ধুকে ফোনে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর শরীর ভালো লাগছে না। শরীরে ঘাম হচ্ছে। কিন্তু রাত হয়ে যাওয়ায় তাঁর বন্ধু বার্তাটি দেখতে পারেননি। ভোরে তিনি তাঁকে ফোন করেন। ভোর চারটে নাগাদ তাঁর বাড়িতে যান। ততক্ষণে তাঁর শরীর দিয়ে ঘাম ঝরছিল। এরপর তিনি ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিলেন। তখন তাঁর তত্ত্বাবধায়ককে হাসপাতালে পাঠানো হয়। তিনি অ্যাম্বুলেন্সটি নিয়ে যান। যখন জরুরি দল নানার বাসভবনে গিয়ে তাঁকে কার্ডিয়াক ম্যাসাজ দিলেও তিনি কোনও সাড়া দেননি। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করেছিলাম, কিন্তু তাঁকে মৃত অবস্থায় আনা হয়। তাঁর পরিবার সেখানে ছিল না। তাঁর সঙ্গে তাঁর বন্ধুরা এবং একজন তত্ত্বাবধায়ক ছিলেন।’

মৃত্যুকালে নানা তাঁর স্ত্রী নীলকান্তি এবং পুত্র মালহার পাটেকরকে রেখে গিয়েছেন। এই বর্ষীয়ান অভিনেতার অশোক ও দিলীপ পাটেকর নামে দুই ভাইও রয়েচে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। জুনিয়র এনটিআর, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, কিয়ারা আদভানি এবং রকুল প্রীত সিংহ-সহ গোটা বলিউড তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। প্রবীণ এই অভিনেতাকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ও’রোমিও’ ছবিতে। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছিলেন শাহিদ কাপুর, তৃপ্তি ডিমরি এবং ফরিদা জালাল। এই বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও নানার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এছাড়াও, এই অভিনেতাকে দুটি ওটিটি প্রজেক্টেও দেখা গেছে, যার মধ্যে রয়েছে প্রাইম ভিডিওর চলচ্চিত্র ‘সুবেদার;’ এবং ‘সংকল্প’ সিরিজে।

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘যারা এটা তৈরি করেছে, শিক্ষা পেয়েছে’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের