জানেন কী, ‘আকেলে হাম আকেলে তুম’ ছবিটির প্রস্তাব প্রথম কারা পেয়েছিলেন?

Share:

নিজের প্রতিনিধি, মুম্বইঃ আমির খান ও মনীষা কৈরালা অভিনীত ‘আকেলে হাম আকেলে তুম’ ছবিতে রোহিত এবং কিরণের গল্প একসময় মুগ্ধ করে রেখেছিলো ভারতীয় সিনেমার দর্শকদের। ছবিতে রোহিতের চরিত্রে অভিনয় করেছিলেন স্বয়ং আমির খান(Amir Khan) এবং কিরণের চরিত্রে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা(Manisha Kairala)। আমির-মনীষা জুটির রোমান্টিক কেমিস্ট্রি সিনেমা প্রেমী মানুষদের মন জয় করে নিয়েছিলো । কিন্তু রোহিত-কিরণের চরিত্রে সেদিন অভিনয় করার কথাই ছিলো না আমির খান এবং মনীষা কৈরালার। এমন তথ্যই ফাঁস করেছেন পরিচালক মনসুর খান।

সম্প্রতি একটি বেসরকারি সংস্থাকে মনসুর জানিয়েছেন রোহিত-কিরণের চরিত্রে আসলে আমির-মনীষা নয় বরং অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিতের অভিনয় করার কথা ছিলো। মনসুর জানান, “আমি ‘আকেলে হাম আকেলে তুম’’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিতকে ভেবেছিলাম। আমির এবং মনীষাকে ব্যাকআপ হিসেবে রেখেছিলাম।

তিনি আরও বলেন, “গল্পটি শোনার পর থেকেই অনিল এই চরিত্রের অভিনয় করার জন্য উৎসাহী ছিলেন। অন্যদিকে আমিরও ছবিতে রোহিতের চরিত্র করার জন্য আগ্রহী ছিলেন”। কিন্তু মনসুর আমিরকে জানিয়েছিলেন, তাঁর গোলাপি ঠোঁট গোলাপি গাল দেখে একজন ৬ বছরের সন্তানের বাবা বলে মনে হচ্ছে না। অপরদিকে ছবির স্ক্রিপ্ট পরে মাধুরী দীক্ষিত মনসুরকে জানিয়েছিলেন, যে আগামী ২-৩ বছরের জন্য তিনি কোনও সময় দিতে পারবেন না। বেসরকারি সংবাদ সংস্থাকে মনসুর জানিয়েছেন মাধুরী না বলার পরেই আমির মনীষার কাছে এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ আসে। তিনি বলেন, “আমার এখনও মনে আছে, আমি সেই সময় অনিলকে ফোন করে সবটা জানাই এবং অভিনেতা বদলের কথা বলি। অনিল খুব ভালো মনেই বিষয়টা মেনে নেন”।

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের