কোমায় আচ্ছন্ন, বিক্রম গোখলের মারা যাওয়ার খবর নিতান্তই ‘ভুয়ো’, দাবি পরিবারের

তিনি বেঁচে রয়েছেন। মৃত্যুর সঙ্গে এখনও লড়াই জারি রয়েছে তাঁর, তবে কোমায় চলে গিয়েছেন প্রবীণ অভিনেতা। সূত্রের খবর, টানা ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকেই খবরে রয়েছেন প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে। তবে গতকাল রাতের দিকে আচমকাই খবর আসে যে তিনি মারা গিয়েছেন। কিন্তু সবটাই ভুয়ো। তিনি বেঁচে রয়েছেন। মৃত্যুর সঙ্গে এখনও লড়াই জারি রয়েছে তাঁর, তবে কোমায় চলে গিয়েছেন প্রবীণ অভিনেতা। সূত্রের খবর, টানা ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে তাঁর স্বাস্থ্যের অবস্থা এখনও সংকটজনক। তিনি লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন। ডাঃ ধনঞ্জয় কেলকার, দীনান্থ মঙ্গেশকরের চিকিৎসাধীনে রয়েছেন প্রবীণ অভিনেতা। বিক্রম গোখলের মেয়ে এএনআইকে বলেছেন, “তিনি এখনও গুরুতর এবং লাইফ সাপোর্টে আছেন এবং এখনও প্রয়াত হননি। তাঁর জন্য প্রার্থনা করুন।”

বুধবার রাত থেকেই প্রবীণ অভিনেতার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এমনকী অভিনেতা অজয় ​​দেবগন, রীতেশ দেশমুখ, অ্যালি গনি, জাভেদ জাফেরি-সহ একাধিক সেলিব্রিটিরা তাঁর মৃত্যুর খবর শুনে সোশ্যাল মিডিয়ায় গিয়ে শোক প্রকাশ করতে শুরু করেন। এদিকে, তাঁর অসুস্থতা সম্পর্কে কোনও বিশদ বিবরণ ছিলনা। গোখলের পারিবারিক বন্ধু রাজেশ দামলে বলেছেন, “গত ২৪ ঘন্টা থেকে অভিনেতা তাঁর জীবনের জন্য লড়াই করছেন। অনুগ্রহ করে কেউ গুজব ছড়াবেন না। তাঁর অবস্থা গুরুতর। ডাক্তাররা আমাদের প্রতিনিয়ত আপডেট দিচ্ছেন এবং তাঁর অবস্থার পরিবর্তন হলে সংবাদমাধ্যমকে খবর দেওয়া হবে। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি।” রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে তাঁর অবস্থার উন্নতি হলেও পরে তিনি কোমায় চলে যান।

অভিনেতা মাত্র ১৯৭১ সালে মাত্র ২৬ বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। অমিতাভ বচ্চন-অভিনীত ‘পারওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে অভিষেক করেন। ৪০ বছরেরও বেশি কর্মজীবনে তিনি প্রচুর ব্লকবাস্টার ছবি উপহার দেন দর্শকদের। গোখলে ১৯৯০ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ এবং ১৯৯৯ সালে সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের ‘হাম দিল দে চুকে সানাম’ চলচ্চিত্রের মাধ্যমে বেশি জনপ্রিয়তা পান। এছাড়াও তিনি বহু মারাঠি এবং বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১০ সালে, মারাঠি ছবি ‘অনুমতি’-তে কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই অভিনেতা। মারাঠি ছবি ‘আঘাত’ দিয়ে, তিনি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। অভিনেতার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মিশন মঙ্গল’, ‘হিচকি’, ‘আইয়ারি’, ‘ব্যাং ব্যাং!’ এবং ‘দে দানা ড্যান’।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির