৬৩ বছরে পা, জন্মদিনে ফিরে দেখা যাক সঞ্জয় দত্তের ৫ আইকনিক চরিত্রগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: সেই কামানো মাথা। ভ্রু নেই। মন্দ হাসি। সঙ্গে গর্জন কণ্ঠস্বর। স্বীকার করুন বা নাই করুন, কাঞ্চা চিনা চরিত্রটি সঞ্জয় দত্ত (SANJAY DUTT) কে যে চিরকালের জন্যে বলিউড ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ভিলেন বানিয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য। তাঁর এই চরিত্রের লুকটা যেন ভূতের চেয়েও ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের আজ ৬৩ জন্মদিন। নব্বইয়ের দশক থেকে বলিউডে রাজত্ব তাঁর। জড়িয়েছেন একাধিক বিতর্কে। কিন্তু তবুও বলিউডের একজন স্বনামধন্য অভিনেতার থেকে তাঁর নামটা কোনদিনই মুছে ফেলা যাবেনা। সেই যুগের দাপুটে সুপারস্টার অভিনেতাদের মধ্যে একজন হলেন সঞ্জয় দত্ত। নায়ক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। কিন্তু পরবর্তীতে একজন গৌরবময় খলনায়কে পরিনত হন তিনি। আর তাঁর খলনায়কের অভিনীত সিনেমাগুলি থেকে তাঁর পরিচিতি যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। হ্যাঁ, আজকে সঞ্জয় দত্তের ৬৩ তম জন্মদিনে, আমরা তাঁর কিছু আইকনিক চরিত্রকে স্মরণ করব যেগুলি এখনো মানুষের মনে বর্তমান।

Khal Nayak

১৯৯৩ সালে ‘খলনায়ক’ ছবিতে প্রথম খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। এই ছবিতে তাঁর বিখ্যাত সংলাপ ‘জিন্দেগি কে হার নাটক মে এক হোতা হ্যায় নায়ক, অর এক হোতা হ্যায় খল নায়ক’-টি এখনও সবার মনে জীবিত!

 

Vaastav

সেই তিলক, সোনার চেন, খোলা বোতাম- গুন্ডা রঘুনাথ নামদেবের চরিত্রে সঞ্জয় দত্তের অভিনয় এখনও সবার মুখে মুখে ফেরে। ছবিতে তাঁর লুক শুধুমাত্র একটি প্রবণতা দিয়েছে তা নয়। তিনি এই ছবিতে নায়কের ভূমিকাতেই অভিনয় করছিলেন, কিন্তু খলনায়কের ভূমিকায়। এই ছবি মুক্তির বহু বছর পরেও এই ছবিতে তাঁর বিখ্যাত সংলাপ ‘পঁচাশ তলা’ এখনো খ্যাত।!

Agneepath

অগ্নিপথে কাঞ্চা চিনা চরিত্রে নিখুঁত করার জন্য সঞ্জয়কে তাঁর মাথা এবং ভ্রু কামাতে হয়েছিল। এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক রোশন। তবে এই ছবিতে হৃত্বিকের থেকেও নজর কেড়েছিল বেশি সঞ্জয়ের লুক। সঙ্গে তাঁর চৌম্বক ব্যক্তিত্ব, দুষ্ট হাসি, যেভাবে তিনি গল্পের নায়ক বিজয়কে গাছের কাছে টেনে নিয়েছিলেন, সবকিছুই আমাদেরকে সঞ্জয়ের প্রেমে ফেলতে বাধ্য করেছিল। এটিই তাঁর সবচেয়ে আইকনিক অবতার ছিল।

 

Adheer

দক্ষিণী অভিনেতা যশ-অভিনীত KGF: চ্যাপ্টার 2 (অধিরা)-এ সঞ্জয় দত্তের ভয়ঙ্কর দুষ্ট অবতারকে গেম অফ থ্রোনসের সঙ্গে তুলনা করা হয়েছিল। অভিনেতা ছবিতে অধিরার চরিত্রে অভিনয় করেছিলেন!

 

Shuddh Singh

সঞ্জয় দত্তের শুদ্ধ সিং ছবিতেও তাঁর চরিত্র ভক্তদের মনে ধরেছিল।

 

 

তিনি যে সমস্ত আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন, তা দেখে একেবারেই বলা যায় যে, বলিউডের ইতিহাসে সবচেয়ে খারাপ ভিলেন দের মধ্যে একজন হলেন সঞ্জয় দত্ত। আজ তাঁর ৬৩ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর স্ত্রী মান্যতাও স্বামীর উদ্দেশ্যে ভালবাসার নোট লিখেছেন।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী