টানা ১৫ দিনের লড়াই শেষ, মারা গেলেন জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে

পনেরো দিন ধরেই এই হাসপাতালে ভর্তি অভিনেতা। তাঁর শারীরিক অবস্থার উন্নতি দূর বরং ক্রমশ অবনতি হতে শুরু করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৫ দিন হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে। বুধবার রাতে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। পনেরো দিন ধরেই এই হাসপাতালে ভর্তি অভিনেতা। তাঁর শারীরিক অবস্থার উন্নতি দূর বরং ক্রমশ অবনতি হতে শুরু করেছিল।

বুধবার সকালেই ডাক্তার জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। আর রাতেই প্রয়াত হলেন অভিনেতা। সূত্রের খবর, তাঁর মরদেহ আপাতত পুণের বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা। তাঁর পরিবারে অনেক সদস্যই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাবা ছিলেন দক্ষ অভিনেতা। তাঁর ঠাকুমাও ছিলেন অভিনেত্রী। ১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন বিক্রম। কয়েক যুগ বলিউডে রাজ করছেন তিনি।

নব্বইয়ের দশকে বলিউডে একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন তিনি। এবং প্রত্যেকটি ছবিতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘হাম দিল দে চুকে সানাম’ চলচ্চিত্রে ঐশ্বর্য রাইয়ের বাবা এবং সলমন খানের গানের গুরুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তাঁর নজরকাড়া অভিনয়, আজও মানুষের মনে তাজা। গত বছর, ETimes-এর সঙ্গে কথা বলার সময়, বিক্রম গোখলে বলিউডে তাঁর প্রথমদিকের দিনগুলির কথা স্মরণ করেছিলেন। জানিয়েছিলেন, তাঁর সংগ্রামের দিনগুলিতে কীভাবে অমিতাভ বচ্চন তাঁকে সাহায্য করেছিলেন।

প্রবীণ অভিনেতা শেয়ার করেছিলেন যে, “আমি যখন অভিনয়ে প্রবেশ করি তখন আমি বিশাল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং মুম্বাইতে আশ্রয় খুঁজছিলাম। অমিতাভ বচ্চন যখন এই বিষয়ে জানতে পারেন, তিনি ব্যক্তিগতভাবে ১৯৯৫-৯৯ সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মনোহর জোশীকে একটি চিঠি লিখে আমাকে সাহায্য করতে বলেন। আর সরকারের কাছ থেকে আমাকে তখন একটি বাড়ি দেওয়া হয়, অমিতাভ বচ্চন সুপারিশ করেছিলেন বলে। আমার কাছে এখনও সেই চিঠিটি আছে যা আমি ফ্রেম করে রেখে দিয়েছি। আমরা গত ৫৫ বছরের বন্ধু।” বিক্রম গোখলে সঞ্জয় লীলা বনসালির ‘হাম দিল দে চুকে সনম’ (1999) ছবির পাশাপাশি ‘ভুল ভুলাইয়া’, ‘দিল সে’, ‘দে দানা দান’, ‘হিচকি’, ‘নিকাম্মা’ এবং ‘মিশন মঙ্গল’-এর মতো একাধিক ব্লকবাস্টার বলিউড ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনয় আজও দর্শকের মনে রয়েছে। মারাঠি ছবি ‘অনুমতি’-তে অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনেতার জাতীয় পুরস্কার।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল