বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখিবন্ধন উপলক্ষে একটি গয়না সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কৃতী স্যানন। বিজ্ঞাপনে তাঁকে আধুনিক ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা যায়। তা নিয়েই উঠেছে বিতর্কের ঝড়। কৃতীর পোশাক নিয়ে তীব্র সমালোচনা করেছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। সেই ইস্যু নিয়েই এবার কৃতীর পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

অভিনেত্রী কৃতী স্যাননের পাশে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানালেন, একজন মহিলা কী পরবেন, কী করবেন এবং কোথায় যাবেন সেটা তাঁর নিজের সিদ্ধান্ত। অনলাইনে কোনও মহিলাকে তাঁর ব্যক্তিগত পছন্দের জন্য ট্রোল করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সমালোচনার জবাবে কৃতীও নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর বক্তব্য, কোনও উৎসবের মূল্যবোধকে একজন মহিলার পোশাক দিয়ে বিচার করা উচিত নয়। সময়ের সঙ্গে পোশাক ও ফ্যাশনের পরিবর্তন স্বাভাবিক বলেও তিনি জানান। তাঁর মতে, সংস্কৃতি পোশাকের কোনও নির্দিষ্ট অংশে নয়, বরং মানুষের মন ও মূল্যবোধে থাকে।  অভিনেত্রী  প্রশ্ন তোলেন, “কবে আমরা মহিলাদের কী পরতে হবে তা বলা বন্ধ করব?” কৃতীর মতে,  সংস্কৃতি ও ঐতিহ্য মানুষের মনে থাকে, পোশাকের নির্দিষ্ট কোনও অংশে নয়।

উল্লেখ্য, বিজ্ঞাপনে কৃতীর পোশাক ছিল অফ-হোয়াইট ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপ এবং ড্রেপড স্কার্টের সংমিশ্রণ। অনেক নেটিজেনের দাবি, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে এই ধরনের পোশাক মানানসই নয়। কেউ কেউ আবার বিজ্ঞাপনে পোষ্য কুকুরকে রাখি পরানোর বিষয়টিও প্রশ্নের মুখে ফেলেছেন। তাঁদের অভিযোগ, এর মাধ্যমে উৎসবের ঐতিহ্যকে যথাযথভাবে তুলে ধরা হয়নি।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার