বক্স অফিস কালেকশনে ‘সাইয়ারা’র রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর’, এক দিনে আয় হল কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত এই ছবি শুক্রবার (৫ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তির পরেই ব্যবসার নীরিখে ‘সাইয়ারা’-কে পিছনে ফেলে দিয়েছে।   প্রথম দিনেই বক্স অফিসে পেয়েছে দারুণ সাফল্য। এক দিনেই আয় করে ফেলেছে ২৭ কোটি। নানা বিতর্ক ও প্রচারের অভাব সত্বেও রূপালি পর্দায় দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন রণবীর। এই সিনেমাই তাঁর ক্যারিয়ারের সেরা ওপেনিং।

আইনি জটিলতা, বিতর্ককে সঙ্গী করেই মুক্তি পায় এই ছবি।  ফিল্ম ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুসারে ধুরন্ধর প্রথম দিনে বক্স অফিসে ২৭ কোটি টাকা আয় করেছে, যা অহন পাণ্ডে-অনীত পাড্ডা অভিনীত সাইয়ারাকে ছাপিয়ে গিয়েছে। সাইয়ারা আয় করেছিল ২১.৫০ কোটি  টাকা। পাশাপাশি অতীতের নিজের ছবি ‘পদ্মাবত’, ‘সিম্বা’র রেকর্ডও ভেঙে দিলেন রণবীর সিং। ‘পদ্মাবত’ প্রথম দিনে ২৪ কোটি টাকা অ্যায় করেছিল। ‘সিম্বা’র আয় ছিল ২০.৭২ কোটি। তবে, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ভিকি কৌশলের ছাভাকে ছাড়িয়ে যেতে পারেনি।  কারণ ছাভা প্রথম দিনে ৩১ কোটি  টাকা করেছিল।  ‘ধুরন্ধর’-এর এই সাফল্য কেবল রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিংই নয় বরং এই ছবি ২০২৫ সালের সেরা বক্স অফিস ওপেনিং সিনেমাগুলির মধ্যে জায়গা করে দিয়েছে। মুক্তির দিনে ধুরন্ধর হিন্দিতে ভাষায় মোট দর্শকের সংখ্যা ৩৩.৮১ শতাংশ রেকর্ড করেছে। যেখানে সকালের শো ছিল ১৫.৪৯ শতাংশ, বিকেলের শো ছিল ২৮.২৪ শতাংশ, সন্ধ্যার শো ছিল ৩৫.৫৯ শতাংশ এবং রাতের শো ছিল ৫৫.৯০ শতাংশ ।

ছবিটির ট্রেলার  দুর্দান্ত সাড়া ফেলেছিল। তবে  অগ্রিম বুকিংয়ের ধীর গতির কারণে অনেকই সন্দেহ করেছিলেন যে এটি খুব বেশি সাফল্য পাবে না। তবে সেই ধারণা ভুল প্রমাণিত করেছেন অভিনেতা। প্রথম দিনেই ‘ধুরন্ধর’ জনসাধারণের মন জয় করেছে। স্বামীর এই সাফল্যে উচ্ছ্বাসিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ধুরন্ধরে রণবীরের অভিনয় দেখে দীপিকা উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা লিখেছেন, “ধুরন্ধর দেখা হয়েছে এবং সেই ৩.৩৪ ঘন্টার প্রতিটি মিনিটের জন্য মূল্যবান! তাই নিজের জন্য কিছু সময় ব্যায় করুন এবং এখনই সিনেমা হলে যান! তোমার জন্য আমি  অত্যন্ত গর্বিত রণবীর। পুরো কাস্ট এবং ক্রুকে অভিনন্দন!”

আরও পড়ুন: দুর্ঘটনায় পড়লেন ‘একেন বাবু’, কাবু কি হলেন ফিল্মি গোয়েন্দা?

উল্লেখ্য, রণবীর ছাড়াও, ছবিতে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, এবং রাকেশ বেদী প্রমুখ রয়েছেন। পরিচালক ছবির দ্বিতীয় অংশ “ধুরন্ধর ২ – রিভেঞ্জ” আসার খবর নিশ্চিত করেছেন, যা ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শুক্রবার সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির শেষ ক্রেডিটে এই ঘোষণা করা হয়েছে।

ব্লেড-সুতো বা চুন দিয়ে আঁচিল তোলেন! জানেন এই টোটকা কতটা বিপজ্জনক?

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স