আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৮০র দশকের বলিউড স্টারদের রিউনিয়ন পার্টি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ৮০র দশক বলিউডের (80’s bollywood) স্মরণীয় সময়। এই সময় বলিউডে তৈরি হয়েছে জানে ভি দো ইয়ারও, মাসুম, সাদমা, সারাংশ, অর্ধসত্যর মত ছবি তেমনই এই সময়ে বলিউডে নিজেদের জায়গা করে নিয়েছেন জ্যাকি শ্রফ, অনুপম খের, শক্তি কাপুর, বিদ্যা বালান, রাজ ববর, মিনাক্ষী সেশাদ্রি, পদ্মিনী কোলাপুরে, অনিল কাপুর, চিরঞ্জিবীর মত তারকারা। এই সব তারকাদের অভিনয় গুনে আজও মুগ্ধ সিনেপ্রেমীরা। এদের অনেক্কেই হয়ত আগের মত নিয়মিত পর্দায় দেখা যায়না। তবে গত ১১ বছর ধরে নিয়ম করে বলিউডের এই প্রবাদপ্রতিম তারকারা রিউনিয়ন পার্টি (Reunion party) করে আসছেন। প্রতি বছর এই সময়ে হয় বলিউডের কিংবদন্তী সেলিব্রিটিদের রিউনিয়ন পার্টি। এই বছর বলিউডের প্রবীণ তারকাদের এই রিউনিয়ন পার্টি ছিল সোমবার। যেখানে পুরনো দিনের তারকাদের দেখা গেল অন্য মেজাজে।

পার্টির আয়োজন করেন জ্যাকি শ্রফ এবং পার্টি সঞ্চালনা করেন পুনম ধিলন।

এই বছর এই রিউনিয়ন পার্টির থিম ছিল “মহারাস্ট্রিয়ান”। এই থিমের সঙ্গে মিলিয়ে পার্টিতে জ্যাকি পরেছিলেন টুপি।

এছাড়াও পার্টির ড্রেস কোড ছিল কমলা এবং কালো। এই ড্রেস কোড মিলিয়ে পার্টিতে উপস্থিত অভিনেতা অভিনেত্রীরা সকলেই কমলা ও কালো রঙের পোশাক পরেছিলেন।

প্রতি বছর দেশের অনান্য শহরে বলিউডের এই রিউনিয়ন পার্টির আয়োজন করা হলেও এই বছর মুম্বইতেই এই রিউনিয়ন পার্টির আয়োজন করা হয়।

পার্টিতে খাবারও ছিল মহারাস্ট্রিয়ান।

Published by:

Share Link:

More Releted News:

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ