বলিউডে ১৫ বছর উপলক্ষে চমকপ্রদ ঘোষণা, দু বছরের স্বপ্নপূরণ করলেন দীপিকা

দুই বছর আগে আমরা একটি আধুনিক স্ব-যত্ন ব্র্যান্ড তৈরি করার যাত্রা শুরু করি, যা গোটা বিশ্বের জন্য। আমাদের ব্র্যান্ডটি আদর্শ মেরিডিয়ান দ্বারা অনুপ্রাণিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ের পাশাপাশি তারকাদের বিভিন্ন ব্যবসার উপর মনোনিবেশ করা এই প্রথম নয়। হ্যাঁ, এরকম উদাহরণ টলিউড এবং বলিউডে ভুরি ভুরি। ব্যবসার মধ্যে বিশেষত তারকারা রেস্তোরাঁ বা বিউটি ব্র্যান্ডের ব্যবসা করা বেছে নেন। হ্যাঁ, চলতি বছরের শুরুতেই ক্রিকেটার বিরাট কোহলি কিংবদন্তি গায়ক কিশোর কুমারের মুম্বইয়ের বাড়ির অর্ধেক অংশ লিজে নিয়েছিলেন। সেখানেই তাঁর ইউনিক স্টাইলের রেস্তোরাঁ বানানোর পরিকল্পনা।

এছাড়া অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ইতিমধ্যেই নিজের বিউটি ব্র্যান্ড লঞ্চ করেছেন। এমনকী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কর্মসূত্র এবং শ্বশুরবাড়ির জন্যে বিদেশের মাটিতে পাকাপাকিভাবে বসবাস করলেও সেখানেও দেশীয় সংস্কৃতিকে আপন করেছেন তিনি। নিউইয়র্কে খুলেছেন দেশীয় রেস্তোরাঁ। এছাড়াও বিভিন্ন চিনেমাটির আসবাবপত্র এবং বিউটি ব্যান্ডের ব্যবসাও খুলেছেন তিনি। সম্প্রতি তিনি ভারত থেকে ঘুরে গেলেন তাঁর hair brand ‘অ্যানিমিলি’র প্রচারের জন্যে। এবার এই ব্যবসায়ী তারকাদের লম্বা তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গতকালই ইন্ডাস্ট্রিতে তাঁর ১৫ বছর পূর্ণ হয়েছে।

হ্যাঁ, ১৫ বছর পূর্তি উপলক্ষে তিনি ভক্তদের একটি চমকও দিয়েছেন। সবাই ভেবেছিল, তিনি তাঁর কোনও এটি নতুন সিনেমার ঘোষণা করবেন। কিন্তু তা নয়, দীপিকাও নিজস্ব বিউটি ব্র্যান্ড চালু করেছেন। তিনি গতকাল একটি রহস্যময় ঘোষণা করেছিলেন, যেখানে তাঁর স্বামী রণবীর প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, “এখন আমাকে একটি চুম্বন দেওয়ার সময়।”

আর ছবিটি পোস্ট করে দীপিকা লিখেছিলেন, “রঅবশেষে আমি সবার সঙ্গে আমার এই নতুন উদ্যোগ শেয়ার করতে পেরে খুশি।” কাজের ফ্রন্টে, অভিনেত্রীকে ২০২৩ সালের জানুয়ারিতে শাহরুখের বিপরীতে ‘পাঠান’-এ দেখা যাবে। এই ছবি প্রসঙ্গে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, “হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় সুপারস্টারের সঙ্গে দীপিকা পাড়ুকোন আছেন। এবং আমরা জানি যে ছবিটি শ্বাসরুদ্ধকর ফলাফল দেবে৷ শাহরুখ খান এবং দীপিকার রসায়নই হবে ‘পাঠান’-এর অন্যতম প্রধান ইউএসপি।”

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের