হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। ১৭ ডিসেম্বর রবিবার মুম্বইয়ের জুহু হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তী অভিনেত্রী। আইসিইউতে ভর্তি হয়েছিল তনুজাকে। দিন রাত মায়ের কাছে পড়ে ছিলেন  কাজল এবং তাঁর বোন তানিশা। একবারের জন্যেও বাড়ি আসেননি তাঁরা। তবে অবশেষে সুস্থ হয়ে ওঠেন কিংবদন্তী অভিনেত্রী। সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছে,’ অভিনেত্রীর তার স্বাস্থ্যের সমস্ত প্যারামিটার স্বাভাবিক থাকায়  তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।‘

রবিবার বিকেলে হঠাৎই খুব অসুস্থ হয়ে যান তনুজা। হাত-পা কাঁপতে থাকে তাঁর। রক্তচাপেও তারতম্য দেখা দিতে থাকে।  তাই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তনুজা। নানা ধরনের সমস্যা দেখা দেয় মাঝেমধ্যেই। তাই শরীর একটু অসুস্থ হতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  অভিনেত্রীর শারীরিক অবস্থার খবর পেয়েই হাসপাতালে উপস্থিত হয় কন্যা কাজল এবং তাঁর জামাই অজয় দেবগণ।

৮০ বছর বয়সী এই অভিনেত্রী, শুধুমাত্র টলিউড নয় বলিউডেও দাপিয়ে অভিনয় করেছেন তিনি। ‘হাতি মেরে সাথি’ থেকে শুরু করে ‘দেয়া নেয়া’, তাঁর অভিনয় সকলকে বাকরুদ্ধ করেছে। তাছাড়াও ‘রাজকুমারী’, ‘মাসুম’, ‘তিন ভূবনের পারে’, ‘লাল কোঠি’-র মতো একাধিক জনপ্রিয় ছবি আছে তাঁর ঝুলিতে। তাই  আচমকাই বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতায় উদ্বেগে পড়েছিল তাঁর ভক্তরা। তবে  সোমবার রাতে  বাড়ি ফেরায় স্বস্তি পেল তনুজার অগণিত ভক্তরা।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা