ললিত-সুস্মিতা প্রেমে জনগণের প্রতিক্রিয়া ঠিক কী ছিল, কার্টুন বানিয়ে দেখালেন স্বয়ং মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে নেটদুনিয়ায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছে রনবীর ও তাঁর ন্যুড ফটোশ্যুট। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এই ট্রেন্ডিং-এর আওতায় ছিলেন আইপিএল ফাউন্ডার ললিত মোদি এবং প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সৌজন্যে তাঁদের ডেটিং। হ্যাঁ, গত ১৪ জুলাই আচমকা সুস্মিতার সঙ্গে রিলেশনের কথা ঘোষণা করেছিলেন ললিত মোদি। যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায় গোটা নেটপাড়ায়। যদিও পরিস্থিতির বেগতিক দেখে পরের দিনই সুস্মিতা ঘোষণা করেন এরকম কোনো সম্পর্ক নেই ললিতের সঙ্গে। বিয়েও করছেন না তিনি। এই তো গেল সুস্মিতা-ললিতের কথা, কিন্তু এই কথা শোনার পর পাবলিকের একেকটা মন্তব্য সত্যই নজরকাড়া ছিল। বুড়ো থেকে শুরু করে নানারকম কুমন্তব্য ধেয়ে এসেছে ললিতের মন্তব্যবক্সে।

ললিত রীতিমতো মজার খোরাক হয়ে গিয়েছেন নেটমহলে। আর খোরাকের বিষয় হতে কেমন লাগে, এবার সেই স্বাদ জনসাধারণকে একেবারে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিলেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী। গত ১৪ জুলাই প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে ললিত তাঁর সম্পর্কের কথা ঘোষণা শোনার পর থেকেই জনগন মেতে ওঠেন তাঁদেরকে নিয়ে। তাঁদের সম্পর্ক কখন, কীভাবে, কেন হল, সেই সব চুলচেরা বিশ্লেষণে মেতে উঠেছেন জনগন। কিন্তু এতে একেবারেই ক্লান্তবোধ করছেন না ললিত মোদি। সেটাই এবার প্রমাণ করলেন ললিত। মঙ্গলবার জনগণের প্রতিক্রিয়াগুলি সব নিয়ে একটা কার্টুন বানিয়ে পোস্ট করলেন তিনি। কী আছে সেই কার্টুনে?

যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সোফায় বসে ঘুমাচ্ছেন। আর এক ব্যক্তি পাশে বসে জোরে খবরের কাগজ পড়ছেন। তিনি কখনও দেশের মুদ্রাস্ফীতির খবর পড়ছেন আবার কখনো গ্যাস সিলিন্ডারের দাম ১০৫৩। ডলারের দাম বেড়ে ৮০ টাকার বেশি, এই খবরগুলি আওড়াচ্ছেন, এরপরই তাঁর হঠাৎ চোখ পড়ল, ললিত-সুস্মিতা প্রেম করছেন, এই খবরে দিকে, আর তা পড়তেই লাফিয়ে জেগে উঠলেন পাশের সেই ব্যক্তি। চিৎকার করে বললেন, ‘‘কী?! কী ভাবে সম্ভব?’’ আসলে ললিত আর সুস্মিতার সম্পর্কের কথা শুনে এ ভাবেই চমকে উঠেছিল গোটা দেশ। সেটাই ব্যাঙ্গাত্মক সুরে দেখালেন ললিত। মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধির খবর যতটা না তাঁর দাগ কেটেছিল, ললিত-সুস্মিতার কথা ঠিক সেইভাবেই চমকে দিল সবাইকে। কার্টুনটি সামনে এনে সে কথাই মনে করিয়ে দিলেন ৫৬ বছরের প্রাক্তন আইপিএল কর্তা।

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা