Loading live market data...
Loading active stocks...
Connecting...

কোরিয়ায় ব্যাচেলার পার্টি! বিয়ের পিঁড়িতে বসছেন বনি কাপুরের মেয়ে, অর্জুন লিখলেন…

Share:

নিজস্ব প্রতিনিধি:  কাপুর পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই  । নতুন জীবন শুরু করতে চলেছেন বনি কাপুরের আদরের কন্যা অংশুলা কাপুর।  হবু বরের নাম রোহান থাক্কার। বিয়ের আগে এবার জমকালো ব্যাচেলার পার্টি মাতলেন বনি কাপুরের কন্যা। সেই ছবি নিজেই শেয়ার করেছেন তিনি।  অংশুলা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এবং প্রায়শই তাঁর জীবন সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেন। তিনি ইনস্টাগ্রামে তাঁর বিয়ের খবর জানিয়েছেন। বিয়ের আগে অংশুলা তার বান্ধবীদের সঙ্গে ব্যাচেলার পার্টি উদযাপন করতে গিয়েছেন দক্ষিণ কোরিয়ায়।

অংশুলা ইনস্টাগ্রামে তাঁর ব্যাচেলার পার্টির ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে বন্ধুদের সঙ্গে হাসি-মজা করতে দেখা  গিয়েছে।   বিয়ের আগে অংশুলা তার বন্ধুদের  সঙ্গে মজা করার কোনো সুযোগই ছাড়ছে না। বন্ধুদের সঙ্গে মিলে অংশুলা  প্রচুর খাওয়া-দাওয়া ও কেনাকাটা করেছেন। অন্যদিকে অংশুলাকে চমকে দিতে তাঁর বন্ধুরা কোনো চেষ্টাই বাকি রাখেনি। ব্যাচেলর পার্টির ছবিগুলোই বুঝিয়ে দিয়েছে তারা ঠিক কতটা আনন্দে রয়েছেন।  ছবিগুলো শেয়ার করে অংশুলা ক্যাপশনে লিখেছেন, “আজীবন সিউলস্টার। আমার আসল বন্ধুদের সঙ্গে ব্যাচেলর পার্টির মজা!” অর্জুন কাপুর তাঁর বোনের ছবিতে মন্তব্য করে লিখেছেন, “গোলাপি জ্যাকেটটা ফেরত দাও।” অর্জুনের এই মন্তব্য থেকে  অনেকে মনে করছেন অংশুলা হয়তো  তাঁর  ভাইয়ের জ্যাকেটটি পরেছিলেন। 

চিনে নিন অংশুলার বরকে 

অংশুলার হবু বর রোহান থাক্কার পেশায় একজন চিত্রনাট্যকার।  তাঁর সঙ্গে  ডেটিং অ্যাপের  অংশুলার পরিচয় হয়।  তাঁদের প্রেমের গল্প শীঘ্রই পরিণয়ে রূপ নিতে চলেছে। 

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের