এই মুহূর্তে

‘ধুরন্ধর’-কে পেছনে ফেলল ‘বর্ডার ২’, মুক্তির দিনেই বক্সঅফিস আয় ছাড়াল ৩০ কোটি

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘বর্ডার 2’। মূল ছবির ২৮ বছর পর মুক্তি পেল ছবির সিক্যুয়েল। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ সেই সময়ে বক্সঅফিসে ব্লকবাস্টার হিট হয়ে ছিল। কিন্তু সিক্যুয়েল ছবিতে সানি দেওল ছাড়া পুরোনো আর অভিনেতারা নেই। রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসঞ্জ এবং সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি।

যাই হোক, ছবিটির জন্যে কয়েক মাস ধরে প্রচার চালিয়েছিলেন ছবির অভিনেতা থেকে নির্মাতারা। সেই ফলও মিলল হাতেনাতে। মুক্তির দিনেই বক্সঅফিসে ঝড় তুলল ‘বর্ডার 2’। দর্শক এবং সমালোচকদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ‘বর্ডার 2’। অনেকেই ছবিটিকে ‘ব্লকবাস্টার’ বলে অভিহিত করতে শুরু করেছেন। বক্স অফিসে দুর্দান্ত শুরু করেছে এই ছবি, রণবীর সিংহের ‘ধুরন্ধর’-এর প্রথম দিনের কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। যেখানে ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে ধুরন্ধর এবং শুরুর দিন ২৭ কোটিরও বেশি আয় করেছিল ছবিটি। সেখানে বরুণ ধাওয়ানের অভিনয়ের কটাক্ষ থাকা সত্ত্বেও ‘বর্ডার 2’ শুরুতে ব্যাপক রোজগার করেছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, বর্ডার ২ প্রথম দিনে ভারতে ৩০ কোটি টাকা আয় করেছে, সামগ্রিক হিন্দিতে ৩২.১০%, যেখানে রাতের শো ৪৮.০৬% এ বেশি দখলে রয়েছে। ‘বর্ডার ২’ এখনও সানি দেওলের আগের ব্লকবাস্টার ‘গদর ২’-এর চেয়ে পিছিয়ে রয়েছে, যা প্রথম দিনে ৪০ কোটি টাকা আয় করেছিল। বর্ডার ২ পরিচালনা করেছেন অনুরাগ সিংহ এবং সহ-প্রযোজনা করেছেন মূল পরিচালক জেপি দত্ত এবং তাঁর মেয়ে নিধি দত্ত। ‘বর্ডার ২’ দিয়ে, বরুণ ধাওয়ান তার প্রথম বক্স অফিস সাফল্য অর্জন করেছেন, অন্যদিকে আহান শেট্টির ২০২১ সালে ‘তড়প’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, কিন্তু তাঁর ছবিটি বক্সঅফিসে ব্যার্থ হয়েছিল। তাই এই ছবিটি তাঁর কাছে সেরা সুযোগ ফিরে দাঁড়ানোর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভোলে বাবা পার করেগা’-র কাহিনী বদলাচ্ছে, দেখা যাবে না আর নীল-মধুমিতাকে, কারা আসছেন?

অশ্লীল শব্দ বাদ, শেষ মুহূর্তে শাহিদ কাপুরের ও’রোমিওর একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড

ঢাকায় ভোট দিলেন সত্যজিৎ রায় ও গৌতম ঘোষের ছবির দুই নায়িকা

প্রতিশ্রুতি রক্ষা করেননি রাজপাল যাদব, জেলেই থাকার নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘কোনও সম্প্রদায়কে অপমানের অধিকার কারও নেই’, ‘ঘুষখোর পণ্ডিত’ ছবির নাম পরিবর্তনে সুপ্রিম নির্দেশ

টিআরপিতে চমক! শীর্ষাসন দখলে জোড়া মেগা, আবারও মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ