স্বস্তির নিঃশ্বাস! হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন

তবে প্রতিবার ভক্তদের ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। গত কয়েক মাস অভিনেতা তাঁর স্বাস্থ্যের জন্য সংগ্রাম করছেন। কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দের শুটিংয়ের সময় তিনি বুকের পাঁজরের কার্টিলেজে আঘাত পেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের স্বস্তির নিঃশ্বাস! অস্ত্রোপচারের পর জুহুর বাংলোতে ফিরলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। শুক্রবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি সার্জারি হয় অভিনেতার। গতকাল রাতে তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে, অভিনেতার ঠিক কী হয়েছে তা এতদিন গোপনে রাখেন তিনি। গুজব অনুসারে, তার এনজিওপ্লাস্টি করা হয়েছে। তবে ভক্তরা জেনে কিছুটা স্বস্তি পেতে পারেন যে, অভিনেতার হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত অ্যাঞ্জিওপ্লাস্টি হয়নি। বরং তাঁর শিরায় অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।

অতিরিক্ত চর্বি জমার কারণে অভিনেতার রক্ত ​​​​সঞ্চালনে সমস্যা দেখা দিয়েছিল। তাই তিনি বহুদিন ধরে পায়ে ব্যথায় ভুগছিলেন। তাই অ্যাঞ্জিওপ্লাস্টি করান। আজ সকালে অসুস্থতার খবরের সঙ্গে অমিতাভের কৃতজ্ঞতার একটি পোস্ট ভাইরাল হয়েছিল। তখনই ভক্তরা অনুমান করেন যে, অমিতাভ বচ্চন ভাল নেই। আসলে রোগের কথা গোপনেই রাখেন অভিনেতা। তাঁর নীরবতা বজায় রাখার সম্পূর্ণ অধিকার রয়েছে। তবে প্রতিবার ভক্তদের ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। গত কয়েক মাস অভিনেতা তাঁর স্বাস্থ্যের জন্য সংগ্রাম করছেন। কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দের শুটিংয়ের সময় তিনি বুকের পাঁজরের কার্টিলেজে আঘাত পেয়েছিলেন।

মেগাস্টারকে তখন বাড়িতে বিশ্রাম নিতে বলা হয়। এছাড়াও তিনি প্রিয় বন্ধু রজনীকান্ত ভেট্টইয়ানের সঙ্গে দীর্ঘ ২৮ বছর পর একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেটি পরিচালনা করবেন টি জ্ঞানভেল। যদিও দিন কয়েক আগেই জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিগ বি, জয়া বচ্চন, শ্বেতা নন্দা, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন এবং আরাধ্যা। তখনও মেগাস্টারকে দেখাচ্ছিল। নাতনি আরাধ্যার হাত ধরে তিনি অনুষ্ঠানে পৌঁছন। যাই হোক, শরীরে এত ব্যথা নিয়েও সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করেন অমিতাভ বচ্চন। আমরা মেগাস্টারের সুস্থতা কামনা করছি।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির