৪ বছর পর আবার ফিরছে BTS, ভারতে এই লাইভ কনসার্ট কখন-কোথায় দেখবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি:  BTS ফ্যানদের জন্য রয়েছে বিরাট সুখবর। দীর্ঘ ৪ বছর পর আবারও হতে চলেছে বিটিএস কনসার্ট। এই খবর সামনে আসার পর থেকেই BTS ফ্যানদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশ্বের সবচেয়ে বড় সঙ্গীত ব্যান্ড, বিটিএস, আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছে। চার বছরের বিরতির পর জুন, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক একই মঞ্চ মাতাতে প্রস্তুত।  

বিটিএস শো-টি কোথায় অনুষ্ঠিত হবে?

বিটিএস-এর জমকালো প্রত্যাবর্তন শো, যার শিরোনাম ‘দ্য কামব্যাক লাইভ আরিরাং’, সিউলের বিখ্যাত গোয়াংহোয়ামুন স্কোয়ারে অনুষ্ঠিত হবে। লক্ষ লক্ষ দর্শকের প্রত্যাশিত ভিড়ের কথা মাথায় রেখে আয়োজন অত্যন্ত ব্যাপক করা হয়েছে। 

ভারতে কখন এবং কোথায় লাইভ স্ট্রিম দেখবেন?

ভারতীয় ভক্তরা ঘরে বসেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারবেন। অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার সময় (KST) অনুযায়ী রাত ৮:০০ টায় শুরু হবে। ভারতের ভক্তরা শনিবার, ২১  মার্চ বিকেল ৪:৩০ মিনিটে নেটফ্লিক্সে এটি সরাসরি দেখতে পারবেন। 

এই উপলক্ষটিকে আরও বিশেষ করে তুলতে, নেটফ্লিক্স ঘোষণা করেছে যে ২১শে মার্চ থেকে ভক্তদের জন্য বিশেষ বিটিএস প্রোফাইল আইকন উপলব্ধ হবে। এছাড়াও, ব্যান্ডটির নতুন ডকুমেন্টারি ‘বিটিএস: দ্য রিটার্ন’-এর ট্রেলারে আর্মিদের তৈরি করা সঙ্গীত প্রকাশ করা হয়েছে।

কি এই BTS

বিটিএস হল ২০১০ সালে গঠিত একটি দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড। ২০২২ সালে, বিটিএস সামরিক সেবার জন্য বিরতি ঘোষণা করে। ৪ বছর পর  তাদের প্রত্যাবর্তনের উত্তেজনা সুস্পষ্ট। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও  ব্যান্ডটির তুমুল জনপ্রিয়তা  পেয়েছে। স উল্লেখযোগ্যভাবে, এই শো-টির মাধ্যমেই বিটিএস বিশ্ব সফর শুরু হবে। এই সফরে দলটি আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে পারফর্ম করবে, যার জন্য বিশ্বজুড়ে বিটিএস আর্মিরা বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছে। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের