তবে কি ভুলভাল সংলাপ-ই কারণ! শেষ হচ্ছে ‘মাধবীলতা’ ধারাবাহিক

স্টুডিওপাড়ায় গুঞ্জন শেষ কয়েক মাসে পর পর প্রচুর ধারাবাহিক বন্ধের খবর এসেছে। আগামী ৩০ নভেম্বর এই মেগার শেষ দিনের শুটিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: একে একে শেষ হয়েছে স্টার জলসার অনেক নতুন-পুরনো ধারাবাহিক। একঘেয়ে সংলাপ, টিআরপিতে ব্যর্থ, নেট নাগরিকদের কটাক্ষ সবটাই ধারাবাহিকগুলির শেষ হওয়ার কারণ। পুরনো ধারাবাহিকগুলি শেষ হয়ে ভিন্ন ভিন্ন বিষয় কেন্দ্রিক ধারাবাহিকের আগমন হলেও দর্শকদের মন জয় করতে ব্যর্থ। ঘুরে-ফিরে সব ধারাবাহিকেরই কাহিনী একই জায়গায় সীমাবদ্ধ থাকছে। নায়কের দুটি বিয়ে, নায়িকা বড় লোকের বাড়ির মেয়ে, পারিবারিক অশান্তি সবটার কারণেই ধারাবাহিকগুলি থেকে মুখ ফেরাচ্ছে দর্শক।

এদিকে পিছিয়ে পড়া ধারাবাহিকের টুইস্ট ফেরাতে মজার মজার কার্যকলাপ দিয়ে মানুষকে আকর্ষণ করতে চাইলেও তা শেষে গিয়ে হাসিঠাট্টায় পরিণত হচ্ছে। তেমনি কিছুদিন আগেই পেনের কালি শেষ হয়ে যাওয়ার কারণে মাধবী পরীক্ষায় ১০০ তে ৯৮ পেয়েছিল, এই বিষয়টা ভাইরাল হওয়া মাত্রই নেটমাধ্যমে দারুণ হাস্যকর বিষয় হয়ে উঠেছিল। এছাড়াও স্টার জলসার সদ্য শুরু হওয়া ‘মাধবীলতা’ ধারাবাহিকটি নিয়ে অভিযোগেরর শেষ ছিল না। একাধিকবার ছবিটির বন্ধের ডাক উঠেছিল। এত অভিযোগ নিয়ে কতদিন আর এই ধারাবাহিক টিকতে পারে তাই না, তাই হল। মাত্র সাড়ে চারমাস বয়সেই শেষ হচ্ছে ‘মাধবীলতা’। এর আগে মাত্র তিন মাস বয়সে বন্ধ হয়েছিল ‘বৌমা একঘর’। এ বার সেই তালিকায় নাম জুড়ল ‘মাধবীলতা’ র। স্টুডিওপাড়ায় গুঞ্জন শেষ কয়েক মাসে পর পর প্রচুর ধারাবাহিক বন্ধের খবর এসেছে। আগামী ৩০ নভেম্বর এই মেগার শেষ দিনের শুটিং।

এ প্রসঙ্গে ধারাবাহিকের নায়ক সুস্মিত মুখোপাধ্যায় একটি বেসরকারি সংবাদমাধ্যমে জানিয়েছেন, “হ্যাঁ, ৩০ নভেম্বর আমাদের শেষ দিনের শুটিং। কেন এত তাড়াতাড়ি শেষ হচ্ছে তা চ্যানেল এবং প্রযোজক সংস্থাকে জিজ্ঞেস করলে ভাল হয়। আমি বলতে পারব না।” তবে কারণ এড়িয়ে গিয়েছেন নায়ক। তবে আপাত দৃষ্টিতে টিআরপি প্রতিযোগিতায় ব্যর্থতার কারণেই বন্ধ হচ্ছে ‘মাধবীলতা।’ তবে এই কারণ যাচাই করা হয়নি।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট