এখনই বড় পদক্ষেপ নয়! উস্কানিমূলক পোস্ট বিতর্কে পরমব্রতকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাই কোর্ট

পরমব্রত চট্টোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত আগামী চার সপ্তাহর জন্য অভিনেতার বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নেওয়া যাবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত আগামী চার সপ্তাহর জন্য অভিনেতার বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নেওয়া যাবে না, নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। আরও জানালেন, এই মামলায় আরও তদন্ত চলবে। তদন্তে অভিনেতাকে সহযোগিতা করতে হবে। আর তদন্তের রিপোর্ট পরবর্তী শুনানির দিন আদালতে পেশ করতে হবে রাজ্য সরকারের তরফে।

আসলে ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পরমব্রত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩-এ ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। যার মধ্যে ১৫৩-এ ধারাটি জামিন অযোগ্য। এই মামলার গ্রহনযোগ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে FIR খারিজের আবেদন জানান পরমব্রত। আজ শুক্রবার (২৯ মে) মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেইমতো সকালেই বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে শুনানি হয়। এবং সেখানে জানানো হয়, আগামী চার সপ্তাহর মধ্যে অভিনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। তদন্ত চলবে।

ঘটনার সূত্রপাত, ২০২১ সালের ২ মে। সেদিন বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিকে দিকে বিজেপি কর্মীদের মারধর, খুন, মহিলাদের ধর্ষণ ও ঘরছাড়া করেছে। সেদিনই বিকেলে সোশ্যাল মিডিয়ায় পরমব্রত ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’ নিয়ে একটি পোস্ট করেন। তাঁর সমর্থনে পোস্টের নীচে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘হাহাহা, হোক হোক।’ এই পোস্টের জেরেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েন পরমব্রত এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেনের দাবি, ‘অভিনেতার এই পোস্টের জেরেই উজ্জীবিত হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপরেই রাজ্যজুড়ে হিংসা ছড়ায়। পরমব্রত ও স্বস্তিকা দায়িত্বশীল নাগরিক ও জনপ্রিয় তারকা, তাঁদের প্রভাব রয়েছে সমাজে। পরমব্রতর এই পোস্টের ফলেই রাজ্যে হিংসা আরও বেশি করে ছড়িয়ে পড়েছিল। অভিনেতা-অভিনেত্রীর এই ধরনের পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা ৪৭/A (BNS) কার্যকর হলেও আমি অভিযোগে উল্লেখ করেছি সেই সময়ে দেশে আইপিসি ধারা প্রযোজ্য ছিল। গড়িয়াহাট থানাকে এফআইআর দায়ের করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদনও জানিয়েছি।’ তবে এই মামলার প্রেক্ষিতে দু’জনকেই নোটিস পাঠিয়ে তলব করেছিল পুলিশ। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় গড়িয়াহাট থানায় হাজিরা দিলেও পরমব্রত চট্টোপাধ্যায় সেই তলব এড়িয়ে এফআইআর বাতিলের আর্জি জানান।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম