বিবাহবার্ষিকীর দিনই ডিভোর্স নোটিশ, যন্ত্রণার কথা প্রকাশ্যে বলিউড অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের শেষে তাঁর স্বামী পিটার হ্যাগের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। এই কঠিন সময়ে সবচেয়ে বড় আঘাত এসেছে সন্তানদের নিয়ে। বিচ্ছেদের পর সেলিনার কাছ থেকে তাঁর তিন সন্তানকে আলাদা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী নিজেই।

২০১১ সালে অস্ট্রিয়ান নাগরিক পিটার হ্যাগকে বিয়ে করেছিলেন সেলিনা। বিয়ের পর অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে সরে গিয়ে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় থাকতে শুরু করেন তিনি। তাঁদের সংসারে আসে তিন সন্তান। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও বাস্তবে দাম্পত্য জীবনে সমস্যা ক্রমশ বাড়ছিল বলে জানিয়েছেন সেলিনা। একটি আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী জানান, তাঁদের ১৫তম বিবাহবার্ষিকীর দিনই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। সেলিনার কথায়, স্বামী তাঁকে একটি উপহার নেওয়ার অজুহাতে স্থানীয় পোস্ট অফিসে নিয়ে যান। সেখানেই হঠাৎ করে তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয় বিবাহবিচ্ছেদের নোটিশ। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুন: কারুরে পদপিষ্টের ঘটনায় সিবিআইয়ের সমনে বিজেপির সঙ্গে জোট? সত্যি জানালেন অভিনেতা বিজয়

সেলিনা আরও লেখেন, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি পারস্পরিক সমঝোতার মাধ্যমে আলাদা হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর স্বামী এমন কিছু শর্ত দেন, যা বিবাহবিচ্ছেদের পরেও তাঁর স্বাধীনতা ও আত্মসম্মান কেড়ে নেওয়ার শামিল। এমনকি তাঁকে বারবার প্রমাণ দিতে বলা হয়েছিল যে তিনি একজন যোগ্য মা, যদিও সন্তানদের জন্ম থেকে লালনপালনের সমস্ত দায়িত্ব তিনিই পালন করেছেন। অভিনেত্রীর অভিযোগ, আচমকাই তাঁর জীবন থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়। স্বামীর মানসিক ও শারীরিক হয়রানির জেরে তিনি অস্ট্রিয়া ছেড়ে প্রতিবেশীদের সহায়তায় ভারতে ফিরে আসতে বাধ্য হন। যদিও অস্ট্রিয়ান পারিবারিক আদালত তাঁকে সন্তানদের যৌথ হেফাজতের অধিকার দিয়েছে, তবুও এখনও তিনি সন্তানদের সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ পাচ্ছেন না। বর্তমানে পিটার হ্যাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন সেলিনা। একই সঙ্গে নিজের তিন সন্তানের পূর্ণ হেফাজতের দাবিও জানিয়েছেন তিনি। এই লড়াইয়ে ন্যায়বিচারের আশায় দিন গুনছেন অভিনেত্রী। 

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স