‘বড়া পাও’ বিক্রি থেকে ‘ঝাড়ু দেওয়া’, জীবনে কঠিন লড়াই চালিয়েছেন ‘ছাভা’-র পরিচালক

বিশ্বব্যাপী রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এই ছবি। কিন্তু এত খ্যাতির মধ্যেও 'ছাভা'-র অসাধারণ সাফল্যতার আড়ালে যিনি আছেন তিনি কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’। ইতিমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটি আয় করে ফেলেছে ‘ছাভা’। ছত্রপতি শিবাজী মহারাজ- এর ছেল ছত্রপতি সম্ভাজির জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ‘ছাভা’। যাতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রশ্মিকা মান্দান্না এবং অক্ষয় খান্না। মুক্তির মাত্র ১৪ দিনেই দুবছরে বলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি গুলির রেকর্ড ভেঙে দিয়েছে ছাভা। এবং ভিকি কৌশলের কেরিয়ারের সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছে। ভিকি কৌশলের অভিনয়ও দারুণ প্রশংসিত হচ্ছে। বিশ্বব্যাপী রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এই ছবি। কিন্তু এত খ্যাতির মধ্যেও ‘ছাভা’-র অসাধারণ সাফল্যতার আড়ালে যিনি আছেন তিনি কে? যদি সিনেমার নায়ক ভিকি কৌশল হন, তাহলে ছবির পরিচালক লক্ষ্মণ উতেকর হলেন রিয়েল হিরো। কারণ লক্ষ্মণ উতেকরের স্বপ্ন পূরণের যাত্রা একটি চলচ্চিত্রের গল্পের চেয়ে কম নয়। পরিচালক হওয়ার আগে তিনি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত চিত্রগ্রাহক ছিলেন। তবে তাঁর ছবির ফ্রেম দেখে অনেকেই ভাবতে পারেন যে, তিনি নিশ্চয়ই কোনও বড় সিনেমা ইনস্টিটিউট থেকে সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু তা নয়!

লক্ষ্মণের বয়স যখন চার বছর, তখনই পড়াশোনার জন্যে তিনি গ্রাম ছেড়ে মুম্বইয়ে কাকার সঙ্গে চলে আসেন। তবে লক্ষ্মণের পড়াশোনার প্রতি কোনও আগ্রহ ছিল না, তাই মুম্বই এসে অনেক ছোটখাটো কাজ করতে শুরু করেছিলেন তিনি। শুনে অবাক হবেন, পরিচালকের প্রথম কাজ ছিল মুম্বইয়ের শিবাজি পার্কে বড়া পাও বিক্রি করা। কিন্তু একদিন বিএমসির (বোম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন) কর্মকর্তারা তাঁর গাড়িটি কেড়ে নেয়। এরপর, লক্ষ্মণ সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেখেন, সেটাই তাঁর ভাগ্য বদলে দেয়। বিজ্ঞাপনটিতে বলা ছিল, মুম্বইয়ের একটি স্টুডিওতে একজন ঝাড়ুদারের প্রয়োজন। লক্ষ্মণ সেখানে পৌঁছে ঝাড়ুদারের কাজ শুরু করেন। তখন থেকে স্টুডিও জীবন তাঁর ভাল লাগতে শুরু করে। আর স্টুডিওতে ঝাড়ু দিতে দিতেই তিনি চলচ্চিত্র নির্মাণ এবং ক্যামেরার কাজ রপ্ত করেন।

একবার স্টুডিওতে কোনও ক্যামেরা অ্যাটেনডেন্ট ছিল না, তখন প্রধান ক্যামেরাম্যানকে শান্ত করার জন্যে স্টুডিওর মালিক লক্ষ্মণকে নিয়ে যেতে বলেন। তখন থেকে ক্যামেরা অ্যাটেনডেন্ট হয়ে গেল লক্ষণ। তারপর তিনি প্রধান ক্যামেরা অ্যাটেনডেন্ট, সহকারী ক্যামেরাম্যান এবং অবশেষে ক্যামেরাম্যান হওয়ার সুযোগ পেলেন। একবার তাঁকে পরিচালক অ্যান্থনি ডি’সুজার একটি প্রোমো পরিচালনা করতে বলা হয়েছিল। তাঁর সেই হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে যান সুভাষ ঘাই। এরপর তিনি তাঁর প্রযোজনিত ছবি ‘খান্না অ্যান্ড আইয়ার’-এর শুটিংয়ের জন্য ডেকে পাঠান। এই ছবির মাধ্যমেই লক্ষ্মণের ফটোগ্রাফি পরিচালক হিসেবে কেরিয়ার শুরু হয়। তবে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, লারা দত্তের মতো বড় তারকাদের নিয়ে তৈরি ‘ব্লু’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও ছবির সিনেমাটোগ্রাফি অনেক আলোচিত হয়েছিল।

এরপর ‘ইংলিশ ভিংলিশ’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘হিন্দি মিডিয়াম’ এবং ‘১০২ নট আউট’-এর মতো একাধিক ছবিতে কাজ পান লক্ষ্মণ। কিন্তু কিছুদিন পরে তিনি ভাবেন, সিনেমাটোগ্রাফি ছাড়াও তাঁর অন্য কিছু করা উচিত। ভালো গল্প বলার দক্ষতা ছিল তাঁর, ব্যস এরপরেই তিনি বানিয়ে ফেলেন মারাঠি ভাষার ছবি। একাধিক মারাঠি ছবি করেন তিনি। তা হিটও হয়। এরপর লক্ষ্মণের কেরিয়ারে বড় ব্রেক আসে। কার্তিক আরিয়ান, কৃতি শ্যাননকে নিয়ে তাঁর প্রথম হিন্দি ছবি ‘লুকা ছুপি’ দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। এরপর কৃতির সঙ্গে জুটি বেঁধে নেটফ্লিক্সে ‘মিমি’ নিয়ে আসেন। এই ছবিটি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবির জন্যে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান কৃতি স্যানন। তাঁর পরবর্তী ছবি ছিল ভিকি কৌশল এবং সারা আলি খানের পারিবারিক নাটক ‘জারা হাটকে জারা বাঁচকে’। ছবিটি বিশ্বব্যাপী ১০০ কোটি টাকারও বেশি আয় করেছিল। এই ছবিতে ভিকির সঙ্গে কাজ করার সময়, লক্ষ্মণ ‘ছাভা’-র পরিকল্পনা করেন এবং শেষ পর্যন্ত ছাভাতে ভিকিকেই প্রধান অভিনেতা হিসেবে গুরুত্ব দেন। বর্তমানে এই ছবি বিশ্বব্যাপী রাজত্ব করছে। সুতরাং কথায় আছে না, কষ্ট করলে সফলতা পাওয়া যাবেন। সেদিনের সেই বড়া পাউ, পাউ ভাজি, বিক্রেতা আজ বলিউডের প্রখ্যাত পরিচালক লক্ষণ উতেকর।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের