জুবিনের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত গায়ক জুবিন গর্গের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে শ্রদ্ধা জানান তিনি। জুবিনকে স্মরণ করে একটি পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, জুবিনের গানের সুরকে কোনও সীমান্ত দিয়ে আটকে রাখা যায় না।

গ্যাংস্টার সিনেমার ইয়া আলি রহম আলি… এই একটি গান এক আঞ্চলিক অহমীয়া শিল্পী জুবিন গর্গকে সারা ভারতের সিনেপ্রেমী, সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছিল। গ্যাংস্টার সিনেমায় অভিনয় করে সাইনি আহুজা এবং কঙ্গনা রাউত যতখানি জনপ্রিয়তা পেয়েছিলেন তার দ্বিগুন ভালবাসা পেয়েছিল জুবিন। ১৯ সেপ্টেম্বর চলে গিয়েছেন শিল্পী। শেষ হয়েছে একটি যুগের।

বলিউড তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। অসমের শিল্পী রাতারাতি হয়ে উঠেছিলেন সঙ্গীতপ্রেমীদের হার্টথ্রব। এরপর দীর্ঘ সময় বলিউডে রাজত্ব তাঁর। কিন্তু পরের দিকে রূপোলি জগৎই হয়ে উঠেছিল চোখের বালি। তাই পরবর্তীতে আর বলিউডে থাকতে চাননি তিনি। নানা সময় তিনি বলিউড নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন জুবিন। জানিয়েছেন বলিউড অনিহার কথা। তাই সময়ের সঙ্গে নিজের ভাষা গান হয়ে বেরিয়েছে তাঁর কণ্ঠ থেকে। জুবিন গর্গকে বলা হত উত্তর পূর্ব ভারতের রাজপুত্র। মেঘালয়ে জন্ম তাঁর। ৪০টি ভাষায় অন্তত ৩৮ হাজার গান গেয়েছে। বাজাতে পারতেন ১২ রকমের বাদ্যযন্ত্র। একের পর এক বিহু গান তাঁকে সাম্প্রতিক সময়েও নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে।

বলিউড যাকে মাথায় তুলে নিয়েছিল সেই বলিউডকেই আর ভাল লাগছিল না জুবিনের। দীর্ঘ দুদশক রুপোলি জগতে চুটিয়ে রাজত্ব তাঁর, তারপর আচমকায় উধাও। বলিউডের কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা যেত না। কোনও রিয়্যালিটি শো, কোনও সিনেমার গান কোথাও জুবিনের নাম নেই। দশকের পর দশক ধরে ইয়া আলি রহম আলি শুনতে অভ্যস্ত অনুরাগীদের মনে জমছিল অভিমান। কিন্তু জুবিন নিজেই জানিয়েছিলেন কেন তিনি আর গাইলেন না বলিউডে। জুবিন একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি পাহাড়ের মানুষ। মুম্বইয়েই অর্ধেক জীবন ট্র্যাফিক জ্যামে হারিয়ে যায়।মুম্বইয়ের পরিবেশ, জল হাওয়ায় তাঁর দম বন্ধ হয়ে আসে বলে জানিয়েছিলেন। তাই স্থির করে নিয়েছিলেন বলিউডে কাজ কমিয়ে দেবেন। বলিউডে জুবিনের গাওয়া শেষ গান ক্রিশ-৩‘-এর দিল তু হি বতা

অ্যাডভেঞ্চার প্রেমী ছিলেন জুবিন। সেই অ্যাডভেঞ্চারই কেড়েছিল জীবন। নর্থ ইস্ট  ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাণ বাঁচাতে স্বনামধন্য শিল্পীকে আইসিইউতে স্থানান্তরিত করে। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। চলে গিয়েছেন জুবিন বরঠাকুর, ভক্তদের প্রিয় জুবিন গর্গ।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত