আমিরের ‘লাল সিং চাড্ডা’র সঙ্গে এবার সংযোজিত হল চিরঞ্জীবীর নাম, কিন্তু কেন?

দক্ষিণে এই ছবিটির তেলেগু সংস্করণ উপস্থাপন করছেন চিরঞ্জীবী। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এই বিষয়টি খোলসা করেছেন অতুল কুলকার্ণি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমিরের ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বিস্তর জলঘোলা। কারও মনের মত হচ্ছেই না এই ছবি ঘিরে নানা বিষয়। তবে এসবের মাঝেই নতুন তথ্য দিলেন দর্শকদের মিস্টার পার্ফেকশনিস্ট। আগামী ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে আমিরের এই ছবি। তার আগে হায়দরাবাদে এই ছবির একটি স্পেশ্যাল স্ক্রিনিং এর আয়োজন করেন। যেখানে উপস্থিত ছিলেন এসএস রাজামৌলি, চিরঞ্জীবির মত অভিনেতারা। এরপর জানা যাচ্ছে যে দক্ষিণে এই ছবিটির তেলেগু সংস্করণ উপস্থাপন করছেন চিরঞ্জীবী। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এই বিষয়টি খোলসা করেছেন অতুল কুলকার্ণি। 

এদিন এই স্পেশ্যাল স্ক্রিনিং হওয়ার পর প্রত্যেকের প্রতিক্রিয়া জানার পর আমিরের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আনন্দাশ্রুতে ভেসেছেন মিস্টার পার্ফেকশনিস্ট। সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে অতুল কুলকার্ণি আরও বলেছেন, ”চিরঞ্জীবী স্যার আমাদের সঙ্গে এই ছবিতে যুক্ত হয়েছেন এবং আমাদের এই ছবি দক্ষিণে তিনি উপস্থাপনা করবেন। এর থেকে বড় প্রাপ্তি আমাদের আর কী হতে পারে?” 

অতুল কুলকার্ণির মতে এটি একটি এমন ছবি যা পরিবারের সঙ্গে বসে দেখা যাবে। এখনও অবধি যে প্রশংসা আমরা পেয়েছি তা সত্যিই অতুলনীয়। শুধু তাই নয় দর্শকদের প্রতিক্রিয়াও শুনেছি আমরা। যা আমাদের আপ্লুত করেছে। বলে রাখা ভালো আমিরের এই ছবি বহু প্রতিক্ষিত এক ছবি। যার একে একে প্রচার ঝলক আসা শুরু হওয়ার পর থেকেই তা নানাধরনের বিতর্কে জড়িয়েছে। কেউ প্রশ্ন তুলেছে এই ছবির গান নিয়ে। কেউ আবার প্রশ্ন তুলেছে পরপর সব ছবিতে আমিরের একইরকম এক্সপ্রেশন নিয়ে। কেউ আবার ফুচকা হাতে আমিরকে ট্রেনে বসে থাকতে দেখে প্রশ্ন করেছেন যে ‘কে ট্রেনে ফুচকা বিক্রি করে?’ এইরকম নানা বিতর্কের পরও নিজেদের ছবি নিয়ে আশাবাদী মিস্টার পার্ফেকশনিস্ট ও তাঁর সহঅভিনেত্রী করিনা কাপুর। বলে রাখা ভালো এই ছবির মাধ্যমেই তৃতীয়বার পর্দায় জুটি বাঁধতে চলেছেন আমির ও করিনা। 

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ