ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরোনামে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। বুধবার গভীর রাতে দিল্লির পশ্চিম বিহার এলাকায় জনপ্রিয় গায়ক গুরু রনধাওয়ার  ফিটনেস ব্র্যান্ড ‘২৪এইচএস ফিটনেস’-এর একটি ফ্র্যাঞ্চাইজি জিমে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী মুখ ঢেকে জিমের সামনে হাজির হয়। এরপর তারা পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ এবং তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট সামনে আসে, যেখানে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়। ওই পোস্টে বলা হয়েছে, বলিউড অভিনেতা সলমন খান -এর সঙ্গে গুরু রনধাওয়ার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় হামলার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পোস্টটির সত্যতা যাচাই করছে পুলিশ। 

আরও পড়ুনঃ বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

উল্লেখ্য, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে সালমান খানের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই সূত্রে অভিনেতা ও তাঁর ঘনিষ্ঠদের একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ২০২২ সালে সিধু মুসেওয়ালা-র হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় আসে বিষ্ণোই গ্যাং। এরপর গায়ক গিপি গ্রেওয়াল-এর কানাডার বাড়িতে হামলা, সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানো, এ. পি. ঢিলন -কে হুমকি এবং বাবা সিদ্দিকি- র খুনের মতো একাধিক ঘটনায় এই গ্যাংয়ের নাম জড়িয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর