Cocktail 2 trailer: শাহিদের বউ কে হবেন, সেই নিয়ে চুলোচুলি কৃতি-রশ্মিকার, শেষমেষ কী হবে?

অপেক্ষার অবসান! রিলিজ করল বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র 'ককটেল ২'-এর অফিসিয়াল ট্রেলার। ২০১২ সালে রিলিজ করেছিল 'ককটেল'।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! রিলিজ করল বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘ককটেল ২’-এর অফিসিয়াল ট্রেলার। ২০১২ সালে রিলিজ করেছিল ‘ককটেল’। যেখানে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান, ডায়না পেন্টি। বক্সঅফিসে ছবিটি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছিল। অবশেষে ছবির প্রায় ১৪ বছর পর রিলিজ করতে চলেছে ছবির সিক্যুয়েল। যেখানে অভিনয় করছেন, কৃতি স্যানন, শাহিদ কাপুর, রশ্মিকা মান্দান্না। ইতিমধ্যেই ছবির টিজার, গানগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এবার ছবির ট্রেলার রিলিজ করল।

যেখানে শাহিদ কাপুর , কৃতি স্যানন এবং রশ্মিকা মান্দানার মধ্যকার জটিল সম্পর্কের প্রথম ঝলক দেখা গিয়েছে। তিন মিনিট ২ সেকেন্ডের ট্রেলারটি শুরু হচ্ছে শাহিদের চরিত্রের একটি বার্তা দিয়ে। যেখানে তিনি বলেছেন, ‘যখন কোনও সম্পর্ক নতুন থাকে, তখন তা উত্তেজনাপূর্ণ হয়। কারণ এটি নতুন। নতুন বন্ধুরা মজার হয় কারণ তাঁদের গল্পগুলো আমাদের কাছে মজাদার লাগে। পুরনো বন্ধুদের কাছ থেকে একই গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু ভালবাসা হল সেই ছেঁড়া টি-শার্টের মতো, যা পরে আমরা দু’রাত শান্তিতে ঘুমোতে পারি। কিন্তু যখন ভালবাসা বন্ধুত্বে পরিণত হয় এবং তখন এটা আরও নতুন মনে হয়।’

 

এরপর দেখা যায়, একটি মনোরম পরিবেশে প্রধান তিন চরিত্র একসঙ্গে সময় কাটাচ্ছেন। তবে ট্রেলার দেখে মনে হচ্ছে, শাহিদ ও রশ্মিকা প্রেমের সম্পর্কে আছেন। আর কৃতিকে শাহিদের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে। আগে জানা যাচ্ছিল, ছবিতে কৃতি-রশ্মিকা সমকামী ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু ট্রেলারে অন্যকিছু মনে হচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে কৃতি, রশ্মিকার চরিত্র দুজনেরই শাহিদের প্রতি ভালবাসা জেগে উঠবে। কে শাহিদের বধূ হবেন, তা নিয়ে দুইজনের মধ্যেই ঝামেলা হবে। এরপর শাহিদকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই নিয়েই গল্প এগোবে। ট্রেলারে জনপ্রিয় গান ‘তুম হি হো বন্ধু’-ও রয়েছে, যা মূল ‘ককটেল’ সিনেমার একটি স্মৃতিচারণ। গানটি ইতিমধ্যেই ২০১২ সালের সেই সিনেমার ভক্তদের নস্টালজিক করে তুলেছে। ট্রেলারটি মুক্তি পাওয়ার পরপরই ভক্তরা অনলাইনে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ‘ককটেল’ ২০১২ সালে ১২১ কোটি টাকা আয় করেছিল। আর ককটেল 2-র, আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

তেলেঙ্গানার দুঃস্থ শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অভিনব উদ্যোগ বিজয়-রশ্মিকার

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ