গানে মহিলাদের গালিগালাজ, জনপ্রিয় পঞ্জাবী গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের

যার জেরে অনেক নারী অধিকার সংগঠন জাজি বি-এর ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। গানের প্রতিবাদে পঞ্জাবের বারনালায় জাজি বি-এর কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কের মুখে জনপ্রিয় পঞ্জাবি গায়ক জাজি বি। সম্প্রতি তাঁর একটি নয়া গান মুক্তি পেয়েছে। সেই গানে মহিলাদের নিয়ে অবাঞ্ছিত কথা প্রয়োগ করায় গায়ককে নিয়ে চরম বিতর্ক ডানা মেলেছে। যদিও এই প্রথম নয়, আগেও একাধিকবার বিতর্কের মুখে পড়েছিলেন গায়ক। তাঁর নতুন গানটি এক সপ্তাহ আগে ইউটিউবে প্রকাশ পেয়েছিল। যার নাম ‘মড়ক শৌকিনান দি’। এখনও পর্যন্ত এই গানটি, ৩ মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে।

কিন্তু অভিযোগ, গানে মহিলাদের নিয়ে একাধিক অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন গায়ক। ইতিমধ্যেই গায়কের এই গানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে পঞ্জাব পুলিশে রিপোর্ট করেছে পঞ্জাব মহিলা কমিশন। প্রসঙ্গত, জাজি বির ‘মড়ক শৌকিনান দি’ শিরোনামের গানটির লেখক তিনি নিজেই। এই গানে তিনি নারীদের ‘ভেড়া’ বলেছেন। যার জেরে অনেক নারী অধিকার সংগঠন জাজি বি-এর ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। গানের প্রতিবাদে পঞ্জাবের বারনালায় জাজি বি-এর কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে।

পঞ্জাব মহিলা কমিশনের চেয়ারপার্সন রাজ লালি গিল, এই ভাইরাল গানে মহিলাদের নিয়ে অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগে পাঞ্জাব পুলিশের কাছে রিপোর্ট চেয়েছেন। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে পুলিশকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে গানটিকে ঘিরে নতুন বিতর্কের বিষয়ে জাজি বি এখনও কিছু বলেননি। জাসবিন্দর সিং বেন্স ওরফে জাজি বি-এর পঞ্জাবের নাওয়ানশহর এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তিনি কানাডায় থাকেন। ২০২১ সালে, ভারত সরকার Jazzy B-এর টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার জন্য আদেশ করেছিল। যেখানে বলা হয়েছিল যে, র‌্যাপার এবং গায়ক জাজি বি পাঞ্জাব বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নাইল সিং ভিন্দ্রানওয়াল এবং খালিস্তানকে মহিমান্বিত করছেন। জাজি বি-এর গানগুলো তরুণদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাঁর ‘জিনে মেরা দিল লুতেয়া’, ‘নাগ’ এবং ‘জওয়ানি’-এর মতো গানগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। এছাড়াও অক্ষয় কুমারের ‘কেশরী’ এবং সাইফ আলি খানের ‘জওয়ানি জানেমন’-এর মতো ছবিতেও গান গেয়েছেন তিনি।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির