‘সূর্যবংশমে’ অমিতাভ বচ্চনের নায়িকাকে পরিকল্পিত খুন করা হয়েছিল, দুই যুগ বাদে বিস্ফোরক অভিযোগ

সৌন্দর্যের অকাল মৃত্যু দুর্ঘটনাজনিত নয়, বরং মোহন বাবুর সঙ্গে সম্পর্কিত সম্পত্তি বিরোধের জেরেই অভিনেত্রীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিতাভ বচ্চনের ‘সূর্যবংশম’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন দক্ষিণী নায়িকা সৌন্দর্য। এই ছবির মাধ্যমেই তিনি বলিউডে পসার বৃদ্ধি করেছিলেন। ছবিতে তিনি রাধার ভূমিকায় অভিনয় করেছিলেন। ভক্তদের কাছেও তিনি খুবই জনপ্রিয় ছিলেন। সূর্যবংশমে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিতও ছিল। কিন্তু বেশিদিন খ্যাতির শিরোনামে থাকতে পারেননি অভিনেত্রী। ২০০৪ সালের ১৭ এপ্রিল করিম নগরে একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় দক্ষিণের এই স্বনামধন্য নায়িকার। তবে তাঁর মৃত্যু নিয়ে খুব একটা কাটাছেঁড়া হয়নি। সকলেই তাঁর মৃত্যুটিকে বিমান দুর্ঘটনা বলেই বিশ্বাস করেছিলেন।

এই দুর্ঘটনায় অভিনেত্রীর ভাইও মারা যান। জানা গিয়েছিল, মৃত্যুকালে অভিনেত্রী গর্ভবতী ছিলেন। তাঁর বয়স ছিল মাত্র ৩১ বছর। তবে দুর্ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা যায়নি। অভিনেত্রীর মৃত্যুর প্রায় ২৪ বছর পেরিয়ে গিয়েছে। এখন প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর মৃত্যু সংক্রান্ত বিস্ফোরক তথ্য। তাঁর মৃত্যু নাকি দুর্ঘটনা নয়, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই বিস্ফোরক অভিযোগ উঠেছে প্রবীণ তেলুগু অভিনেতা মোহন বাবুর বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলায় একটি পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে যাতে অভিযোগ করা হয়েছে যে, সৌন্দর্যের অকাল মৃত্যু দুর্ঘটনাজনিত নয়, বরং মোহন বাবুর সঙ্গে সম্পর্কিত সম্পত্তি বিরোধের জেরেই অভিনেত্রীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

সুতরাং এটি দুর্ঘটনা নয়, একটি হত্যাকাণ্ড। অভিযোগকারী চিত্তিমল্লু আরও অভিযোগ করেছেন যে, মোহন বাবু সৌন্দর্য এবং তাঁর ভাইকে শামশাবাদের একটি গ্রামে ছয় একর জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু অভিনেত্রী এবং তাঁর ভাই জমি ছাড়তে অস্বীকৃতি জানায়। সেই কারণে দুই অভিনেতার মধ্যে বড় দ্বন্দ্ব শুরু হয়। এরপরেই মৃত্যু হয় সৌন্দর্যের। তাঁর মৃত্যুর পর, মোহনবাবু জোর করে তাঁর জমি দখল নেন বলে অভিযোগ। তবে এই বিষয়ে এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি। অভিযোগকারীর সঙ্গে এই দুই অভিনেতার কীরকম সম্পর্ক, তাও জানা যায়নি। জানা গিয়েছে, কথিত জমি দখলে মোহন বাবুর ভূমিকার বিষয়ে নতুন করে তদন্তের আহ্বান জানিয়ে অভিযোগকারী রাজ্য সরকারের কাছে জমিটি বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছেন। এবং তিনি পুলিশ সুরক্ষা চেয়েছেন। চিত্তিমল্লু তার অভিযোগে মোহন বাবু এবং তার ছোট ছেলে মাঞ্চু মনোজের মধ্যে সম্পত্তি বিরোধের কথাও তুলে ধরেছেন।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া