পরস্পরের সঙ্গে সমঝোতা! অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা

সেখানে প্রমাণ হয় যে, চুক্তি মোতাবেক কেউই সম্পূর্ণ কার্য সম্পাদন করেনি। আর বিচারক সংস্থা অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উড়িয়ে, চুক্তিবিষয়ক জটিলতার বিশয়তা স্পষ্ট করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে দুই পক্ষের মতামতের ভিত্তিতে সমস্যার সমাধান হল। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল যে, লাখ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিল একটি প্রযোজনা সংস্থা। অভিযোগ, অপূর্বর সঙ্গে তাঁদের ২৪ টি নাটক করার কথা ছিল। যার জন্যে তাঁর সঙ্গে ৫০ লাখ টাকার চুক্তি হয়েছিল। ৯ টি নাটক করার পর অভিনেতাকে ৩৩ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু এরপর শুটিংয়ের জন্যে একাধিকবার অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর খোঁজ মেলেনি। তিনি চুক্তিভঙ্গ করেছেন। এমনকি একবার শুটিংয়ের সমস্ত প্রস্তুতি হয়ে গেলেও নির্ধারিত দিতে অভিনেতা সেটে আসেন নি। এরপরেই ওই প্রযোজনা সংস্থা মাঠে নামে।

টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয়শিল্পী সংঘের কাছে বিষয়টি দেখার জন্যে লিখিত অভিযোগ করেছিলেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। অবশেষে ৭ দিন পর গতকাল (১৬ ফেব্রুয়ারি) অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আলফা আইয়ের বিবাদের সমস্ত সমস্যার সমাধান করেছেন। এদিন সমঝোতার টেবিল থেকে উঠে দুজনই মিলেমিশে ছিলেন।

শনিবার মধ্যরাত পর্যন্ত দুই পক্ষের সঙ্গেই মিটিং করেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। মিটিংয়ের শেষে একটি যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে জিয়াউল ফারুক অপূর্ব এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওসের মধ্যে যে চুক্তিবিষয়ক জটিলতা তৈরি হয়েছিল, সেই বিবাদের সমাধান করেছে প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয় শিল্পী সংঘ। সেখানে প্রমাণ হয় যে, চুক্তি মোতাবেক কেউই সম্পূর্ণ কার্য সম্পাদন করেনি। আর বিচারক সংস্থা অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উড়িয়ে, চুক্তিবিষয়ক জটিলতার বিশয়তা স্পষ্ট করেছেন।

আর অভিনেতা ৯টি নাটকে অভিনয় করেছেন অপূর্ব এবং বাকি নাটকগুলো উভয়পক্ষই আর না করার বিষয়ে একমত দিয়েছে। সেক্ষেত্রে দুইপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগের পর বিব্রত ছিলেন অপূর্ব নিজেও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ তাঁর জন্য মানহানিকর।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি