বিচারপতিকে অবমাননা: ক্ষমা চেয়েও রেহাই পেলেন না বিবেক অগ্নিহোত্রী

হাইকোর্ট বেঞ্চ জানিয়েছে, ‘আমরা অগ্নিহোত্রী কে উপস্থিত থাকতে বলেছি কারণ তিনি একজন অবমাননাকারী।'

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর থেকে। কিছুদিন আগেই তাঁর পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছিল। ইসরাইল নির্মাতার একটি বক্তব্য ঘিরেই যত উন্মাদনার সৃষ্টি হয়েছিল। তবে নিজের ছবি নিয়ে অশ্লীল মন্তব্য, একেবারেই মেনে নেয়নি বিবেক। এছাড়াও মাঝে মধ্যেই নানারকম বিতর্ক উস্কে বিপাকে পড়ে যান পরিচালক নিজেই। এবার হয়তো তাঁর জেল অনিবার্য।

সম্প্রতি তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্যে এসেছে। তবে বিপাকে পড়ে ক্ষমা চেয়েছেন পরিচালক নিজেই। ২০১৮ সালে ভীমা কোরেগাঁও মামলায় সমাজকর্মী গৌতম নভলাখাকে কেন জামিন দেওয়া হয়েছিল, সেই কারণে বিচারপতি এস মুরলীধরের তীব্র সমালোচনা করে একটি টুইট করেছিলেন বিবেক। তবে বিচারপতির সমালোচনা করে ঘোরতর বিপাকে পড়তেই, টুইটটি মুছে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে দিল্লি হাইকোর্টে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে হলফনামা জমা দেন পরিচালক। টুইটটি কেন মুছে ফেলা হয়েছে, সেই নিয়েও বিতর্ক চাঙ্গা হলে পরিচালকের আইনজীবী বলেন যে, মিঃ অগ্নিহোত্রী তাঁর টুইট মুছে দেননি, বরং মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটার তাঁরাই টুইটটি মুছে দিয়েছে।

এদিকে বিচারপতি এস মুরলীধরের বিরুদ্ধে মন্তব্যের পর আদালত বিবেক অগ্নিহোত্রী, লেখক আনন্দ রঙ্গনাথন এবং নিউজ পোর্টাল স্বরাজ্যের বিরুদ্ধে অবমাননার প্রক্রিয়া শুরু করেছিল। একতরফা শুনানির পরেই দিল্লি হাইকোর্টে অগ্নিহোত্রী তাঁর মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং তালওয়ান্ত সিংয়ের বেঞ্চের সামনে একটি হলফনামা জমা দেন। এস মুরলীধর বর্তমানে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে ক্ষমা চাওয়ার জন্য আদালত তাঁকে স্বশরীরে হাজির হতে বলেছে। হাইকোর্ট বেঞ্চ জানিয়েছে, ‘আমরা অগ্নিহোত্রী কে উপস্থিত থাকতে বলেছি কারণ তিনি একজন অবমাননাকারী।’ জানা গিয়েছে, এই ঘটনার পর অগ্নিহোত্রী সশরীরে আদালতে ক্ষমা চাওয়ার জন্য ২০২৩ সালের ১৬ মার্চ পরবর্তী শুনানিতে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, সমাজকর্মী গৌতম নভলাখা, ২০২০ সালে গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি গৃহবন্দি। ৩১ ডিসেম্বর, ২০১৭-এ পুনেতে অনুষ্ঠিত ‘এলগার পরিষদ’ কনক্লেভে তাঁর একটি প্রদাহজনক বক্তৃতার পরেই সহিংসতা শুরু হয়েছিল। যার ফলে পরেরদিনই পশ্চিম মহারাষ্ট্র শহরের উপকণ্ঠে কোরেগাঁও ভীমা যুদ্ধ শুরু হয় ভীমা কোরেগাঁও স্মৃতিসৌধের কাছে।

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার