চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্মেন্দ্রকে আর মনের মতো রান্না করে খাওয়াতে পারবেন না মুকেশ

নিজস্ব প্রতিনিধি,ঝালদা: ধর্মেন্দ্রকে রান্না করে খাওয়ানোর স্মৃতিটা বড় বেশি করে মনে পড়ে যাচ্ছে পুরুলিয়ার ঝালদা এলাকার ইলু জারগোর বাসিন্দা মুকেশ মাহাতোর(Mukesh Mahato)।কর্মসূত্রে দিল্লীতে থাকেন মুকেশ।পেশায় রাঁধুনী।দিল্লীতেই এক সাংসদের বাংলোয় রাঁধুনী হিসাবেই কাজ করেন মুকেশ। বহু বছর ধরে তিনি এই কাজ করে আসছেন।সাংসদ থাকা কালীন সেই বাংলোর ঠিক পাশের বাংলোতেই আসতেন ধর্মেন্দ্র।মুকেশ জানাচ্ছেন, ধর্মেন্দ্র বা সানি দেওল,যেই আসুন না কেন রান্নার জন্য তার ডাক পড়াটা নিশ্চিত ছিল।নানা রকম পদ তৈরি করে তাঁদের খাওয়াতেন মুকেশ।

তবে বরাবর স্বাস্থ্য সচেতন ধর্মেন্দ্রর পছন্দসই খাবার ছিল জিরো অয়েলের রান্না। বাঙালি খাবার পছন্দ করতেন ধর্মেন্দ্র। তবে সবটাই তেল মসলা ছাড়া।ধর্মেন্দ্র(Dharmendra) আর নেই। চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন তিনি।বলিউডের হি ম্যান না থাকায় মন খারাপ তামাম দেশের অনুরাগীদের।একই ভাবে মন ভারাক্রান্ত মুকেশেরও । নিজের হাতে নানা পদ রান্না করে আর খাওয়াতে পারবেন না মানুষটিকে এই ভেবেই তার চোখে আসছে জল। রাঁধুনীর সফলতা তখনি আসে যখন তার সামনে থাকা ব্যক্তি তৃপ্তি করে খাবার উপভোগ করেন। যেটা ধর্মেন্দ্রর মধ্যে আগা গোড়া ছিল।

বলিউডের ‘হি-ম্যান’ বা অ্যাকশন হিরো হিসেবে আমরা যাঁকে চিনি, সেই ধর্মেন্দ্র-র সাথে আমাদের এই তিলোত্তমা কলকাতা-র সম্পর্ক কিন্তু বহু পুরনো। গ্ল্যামার জগতের আলোয় হাজারো ব্যস্ততার মাঝেও, বাংলার এই শহরের প্রতি তাঁর টান এবং এখানকার শ্যুটিংয়ের অভিজ্ঞতা বারবার উঠে এসেছে বিভিন্ন আলোচনায়।ধর্মেন্দ্র তাঁর সুদীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু আইকনিক সিনেমা এবং প্রোজেক্টের জন্য কলকাতা এবং তার আশেপাশে শ্যুটিং করেছেন। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ