আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Breaking: গরুপাচার কাণ্ডে দেবের সহ-প্রযোজককে তলব সিবিআই-এর

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার কাণ্ডে নয়া মোড়। এবার অভিনেতা-প্রযোজক-সাংসদ দেবের সহ-প্রযোজক পিন্টু মণ্ডলকে তলব করল সিবিআই। আগামিকাল নিজাম প্যালেসে সিবিআই-এর অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পিন্টু মণ্ডলকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরুপাচার কাণ্ডের মূল কিংপিন এনামুল ও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেবের ও তাঁর সহ প্রযোজকের নাম সামনে আসে। কেন্দ্রীয় গোয়েন্দাদের সন্দেহ কোনও না কোনওভাবে টলিউডে ঘুরপথে গরুপাচারের টাকা পৌঁছেছে। সেই কাজ কে করেছে সেই খোঁজ চালাচ্ছে সিবিআই।

গরুপাচার কাণ্ডে সূত্র খুঁজতে মরিয়া সিবিআই। কিংপিন এনামুল সহ একাধিক ব্যক্তি জেরা ও গ্রেফতার করেছে সিবিআই। তাঁদেরই জেরা করে গরুপাচারের টাকা টলিউডের ছবিতে বিনিয়োগের তথ্য সামনে এসেছে। আর সেই সূত্রেই দেব ও তাঁর সঙ্গে যুক্ত একাধিক সহযোগী প্রযোজক কিংবা অভিনেতাদের নাম রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের ডায়েরিতে। সেই তালিকায় দেবের পর নাম উঠে এসেছে পিন্টু মণ্ডলের। তাই দেবের পর আগামিকাল নিজাম প্যালেসে জেরা করা হবে পিন্টু মণ্ডলকে। গত মঙ্গলবার সিবিআই-এর দেওয়া নির্ধারিত সময়ে হাজিরা দেন দেব। সব প্রশ্নের উত্তর দেন তৃণমূল সাংসদ। তিনি এও জানান, ‘হয়ত আর আমাকে ডাকবে না সিবিআই।’ তারপরেই তাঁর সহযোগী প্রযোজককে গরুপাচার কাণ্ডের তথ্য জানতে তলব করল গোয়েন্দারা।

যদিও তৃণমূলের তরফে দাবি এটা পুরোটাই গেমপ্ল্যান। দেবের উপর কালি ছিটিয়ে ইমেজ নষ্ট করার চেষ্টা। সিবিআই-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কেন্দ্র।

Published by:

Share Link:

More Releted News:

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ