লাল শাড়িতে মুড়ে বিয়ের কণে সাজে শেষ বিদায় তুনিশার

অভিনেত্রীর মৃতদেহ এদিন ভায়ান্ডারের সরকারি হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ডিসেম্বর সাব টিভির জনপ্রিয় আলিবাবা: দাস্তান-ই-কাবুলের সেটে আচমকাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। তুনিশার মৃত্যুতে যাকে মূল অভিযুক্ত করা হয়েছিল তিনি হলেন আলিবাবার নায়ক শীজান খান। যার সঙ্গে প্রায় ছয় মাস প্রেমের সম্পর্ক ছিল তুনিশার, মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়ে গেলে অভিনেত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়েই কঠিন সিদ্ধান্ত নিয়ে নেন। যদিও অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তদন্ত জারি রয়েছে। শীজানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জবানবন্দিতে শীজান তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন ধর্ম ও বয়সের ব্যবধানের কারণে তিনি সম্পর্ক থেকে সরে এসেছেন।

এদিকে শীজানের বিরুদ্ধে একাধিক মেয়েঘটিত লালসার অভিযোগ রয়েছে। যাই হোক, তুনিশার মৃত্যুর তিন দিন কেটে হয়েছে। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বইতে। যেখানে উপস্থিত ছিলেন শীজানের মা ও বোনও। অভিনেত্রীর শেষকৃত্যের জন্য তাঁকে ভাইন্দরে আনা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন, শিভিন নারাং, বিশাল জেঠওয়া এবং কানওয়ার ধিলোন এবং তুনিশার পরিবারের সদস্যরা। অবনীত কৌর এবং রিম শেখও শ্মশানে শর্মা পরিবারকে সমবেদনা জানাতে এসেছিলেন। এদিন অভিযুক্ত শীজান খানের বোন এবং মাও মীরা রোড এলাকায় তুনিশার শ্মশান যাত্রায় উপস্থিত ছিলেন। তুনিশার মা অভিযোগ করেন যে, শীজান তাঁর মেয়ের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি এফআইআর নথিভুক্ত করেন, যার ফলে অভিনেতাকে গ্রেফতার করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং শিজানকে আরও একবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। কারণ মঙ্গলবার তিনি “বারবার তাঁর বিবৃতি পরিবর্তন করছে”। অভিনেত্রীর মৃতদেহ এদিন ভায়ান্ডারের সরকারি হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরপর আজ হাসপাতাল থেকে তুনিশার শবদেহ আনা হয় শ্মশানের উদ্দেশ্যে। একেবারে লাল শাড়িতে মুড়িয়ে হবু কণে সাজে বিদায় জানানো হয়ে নায়িকাকে। মুম্বইয়ের জেজে হাসপাতালে তাঁর পোস্টমর্টেম সম্পন্ন হয়েছিল।

কানওয়ার, যিনি ইন্টারনেট ওয়ালা লাভ শোতে তুনিশার সঙ্গে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছিলেন। তিনি তুনিশাকে স্মরণ করে লিখেছেন, “প্রথম লকডাউনে আমাদের সঙ্গে ৩ মাস কাটিয়েছিলেন এবং আপনি চন্ডিগড়ে ফিরে যাওয়ার সময় আপনি একজন পরিবর্তিত ব্যক্তি ছিলেন। আমরা খুশি যে আপনি এখানে আমাদের মধ্যে একটি পরিবার খুঁজে পেয়েছেন!” তুনিশা টিভি সিরিজ ভারত কা বীর পুত্র-মহারানা প্রতাপের মাধ্যমে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এছাড়াও তাঁকে চক্রবর্তী অশোক সম্রাট, গাব্বার পুঞ্চওয়ালা, শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিং, ইন্টারনেট ওয়ালা লাভ, এবং ইশক সুবহান আল্লাহ শোতেও দেখা গিয়েছিল। এছাড়াও তিনি ২০১৬ সালে ফিতুর এবং বার বার দেখো ছবিতে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছিলেন। তিনি কাহানি 2: দুর্গা রানী সিং এবং দাবাং 3 ছবিতেও অভিনয় করেছিলেন।

আরএসি টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা