করোনা আক্রান্ত মহারাজ, বন্ধ দাদাগিরির শুটিং

বিগত কয়েকদিনে যাঁরা দাদার সংস্পর্শে এসেছেন তাঁদের প্রত্যেককে করাতে হবে কোভিড টেস্ট। এছাড়াও গোটা শুটিংয়ের ফ্লোর স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনা আক্রান্ত বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই এই খবরে সকলেই বেশ বিচলিত। আপাতত কোভিড প্রোটোকল মেনে আগামী ১৪ দিন তাঁকে থাকতে হবে নিভৃতবাসে। তিনি করোনা আক্রান্ত হলেও তাঁর স্ত্রী ও কন্যা দুজনের করোনা রিপোর্টই নেগেটিভ। করোনা আক্রান্ত হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের শো অর্থাৎ জি বাংলার ‘দাদাগিরি’ র শুটিং কীভাবে হবে? জানা যাচ্ছে, স্বাভাবিকভাবেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে আপাতত কিছুদিনের জন্য বন্ধ হল ‘দাদাগিরি সিজন-৯’ এর শুটিং। বেশ কয়েকদিন ধরেই নাকি শারীরিক অসুস্থতা নিয়ে শুটিং চালিয়ে যাচ্ছিলেন মহারাজ। করোনার সমস্ত লক্ষণ তাঁর মধ্যে থাকার দরুণ সোমবার শুটিং বাতিল করেছিলেন তিনি। করোনা আবহে কোনওরকম ঝুঁকি নিতে চাননি সৌরভ। 

সূত্রের খবর, এই প্রসঙ্গে শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন বিগত কয়েকদিনে যাঁরা দাদার সংস্পর্শে এসেছেন তাঁদের প্রত্যেককে করাতে হবে কোভিড টেস্ট। এছাড়াও গোটা শুটিংয়ের ফ্লোর স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। নেওয়া হচ্ছে বাড়তি সচেতনতাও। আপাতত শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাহলে সেক্ষেত্রে শুটিংয়ের কি হবে? জানা যাচ্ছে ‘দাদাগিরি’র আগামী বেশ কিছু পর্ব ব্যাঙ্কিং করা রয়েছে। তবে এখনই কোনও বিকল্প সঞ্চালকের কথা ভাবা হচ্ছে না কারণ দাদার বিকল্প কোনও কিছুই হতে পারে না এমনই মত শো-য়ের পরিচালকের। তবে শুধু নিজের শো-য়ের শুটিং ফ্লোর নয়।সম্প্রতি দেবের এক ছবির প্রিমিয়ার নাইটেও উপস্থিত ছিলেন দাদা। আর তাই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে শুধু শুটিংই বন্ধ হলনা বাড়ল উদ্বেগও। 

তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৭

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

ডায়েটে রয়েছেন, তেলে-ভাজা বারণ! বানিয়ে নিন ওটসের চপ, চর্বি একটুও বাড়বে না

কেতুর নক্ষত্রে সূর্যের প্রবেশ, ৩১ অগস্টের মধ্যে সুপ্ত বাসনা পূরণ হবে ৩ রাশির জাতকদের

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর