ফের গৌরবের সঙ্গেই জুটি বেঁধে পর্দায় প্রত্যাবর্তন শ্রুতির

অন্য দিকে শ্রুতিও জুটি বেঁধেছিলেন দিব্যজ্যোতি দত্তর সঙ্গে ‘দেশের মাটি’ ধারাবাহিকে। চমকের এখানেই শেষ নেই। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের নেপথ্যেও রয়েছে শ্রুতির পরিচালক প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসা হোক বা জি বাংলা! চমক দেখানোর একেবারে অন্ত নেই দুই চ্যানেলের মধ্যে কারোরই। একেবারে প্রতিযোগিতা লড়ে একের পর এক ভিন্নধর্মী গল্পে নিজেদের চ্যানেলকে সাজাচ্ছেন কর্তৃপক্ষরা। তবে পুরোনো ধারাবাহিক শেষ হলেও খুব কমই তারকাই নতুন ধারাবাহিকে অংশ নেন। আবার কেউ কেউ দীর্ঘদিন বিরতি নেন। তেমনই স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘দেশের মাটি’।

যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস এবং দিব্যজ্যোতি। নায়ককে ‘অনুরাগের ছোঁয়া’ নামক নতুন ধারাবাহিকে দেখা গেলেও বহুদিন ধরে পাত্তা নেই শ্রুতির। যদিও তিনি বরাবরই নেটস্যাভি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা গেলেও তাঁকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না প্রায় অনেকদিনই হল। তাহলে তিনি কোথায়? তবে কি নায়িকা বড় পর্দায় অভিষেক করতে চলেছেন নাকি রোল ক্যামেরা অ্যাকশন থেকে বিরতি নিলেন তিনি।

এদিকে তাঁর ভক্তরা যে তাঁকে পর্দায় দেখার জন্যে উত্তাল। অবশেষে জল্পনার অবসান। কোনো বিরতি নয়, ধারাবাহিকের মাধ্যমেই প্রত্যাবর্তন করছেন তিনি। আপাতত স্টুডিও পাড়ায় এমনটাই গুঞ্জন। এবার নাকি তাঁর নায়ক হবে গৌরব রায়চৌধুরি। ওদিকে খুব শীঘ্রই শেষ হচ্ছে গৌরবের ধারাবাহিক ‘পিলু’। শোনা যাচ্ছে, এর মধ্যেই নাকি নতুন ধারাবাহিকের কথাবার্তা পাকা করে নিয়েছেন নায়ক। নিজের পুরোনো নায়কের সঙ্গেই জুটি বাঁধবেন তিনি। ২০২০ সালে গৌরব এবং শ্রুতিকে প্রথমবার একসঙ্গে দেখেছিল দর্শক ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে। তাঁদের জুটি দর্শকদের মনে ধরলেও দীর্ঘস্থায়ী হয় নি এই ধারাবাহিক। তারপর দু’-দুটি ধারাবাহিক অন্য অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন গৌরব। ‘ওগো নিরুপমা’, ‘পিলু’।

অন্য দিকে শ্রুতিও জুটি বেঁধেছিলেন দিব্যজ্যোতি দত্তর সঙ্গে ‘দেশের মাটি’ ধারাবাহিকে। চমকের এখানেই শেষ নেই। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের নেপথ্যেও রয়েছে শ্রুতির পরিচালক প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার। আপাতত এটাই গুঞ্জন। যদিও এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন অভিনেতা গৌরব। কোনটি শোনা গিয়েছে, ইতিমধ্যেই ধারাবাহিকের লুক সেট হয়ে গিয়েছে। খুব শীঘ্রই শুরু হবে প্রোমোর শুটিং।

 

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার