বক্স অফিসে সুনামি, ২ দিনেই ১০০ কোটির কাছাকাছি ব্যবসা রণবীরের ধুরন্ধরের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ককে সঙ্গী করেই মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’। আয়ের নিরখে প্রথম দিনেই করেছিল বাজিমাত। ২০২৫ সালের সবথেকে বেশি চর্চিত ছবি ‘সাইয়ারা’কে পেছনে ফেলে দিয়েছিল ‘ধুরন্ধর’। সেই ঝড় দ্বিতীয় দিনেও অব্যহত রয়েছে। মুক্তির দ্বিতীয় দিনে ১০০ কোটির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে রণবীরের ছবি।

মুক্তির দ্বিতীয় দিনেই ‘ধুরন্ধর’ আয়ের নিরিখে দেশজুড়ে আয় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রথম দিনের এই ছবি দেশজুড়ে আয় করেছিল ২৭ কোটি। দ্বিতীয় দিনে আয় হয়েছে ৩৩ কোটি টাকা। বর্তমানে ভারতজুড়ে ‘ধুরন্ধর’-এর আয় পৌঁছেছে ৬০ কোটিতে। এই ছবু বিশ্বজুড়ে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে। শনিবার রাতের শোতে ৬৩ শতাংশ দর্শকের উপস্থিতি রেকর্ড করা হয়েছে। রবিবার ছুটির দিনে আদিত্য ধরের ছবি আরও বেশি আয় করবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বক্স অফিস কালেকশনে ‘সাইয়ারা’র রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর’, এক দিনে আয় হল কত? 

আন্তর্জাতিকভাবেও ছবিটি দারুন ব্যবসা করেছে। সূত্রের খবর, শনিবার ১ মিলিয়ন ডলারের কাছাকাছি আয় করেছে। ‘ধুরন্ধর’-এর আন্তর্জাতিক আয় এখন ১.৮ মিলিয়ন ডলার। অর্থাৎ বিশ্বব্যাপী এর আয় ৮৮ কোটি টাকা। রবিবার ছবিটি এখন ১০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করবে বলেই আশা করা হচ্ছে। অনেকেই মনে করেছিলেন ধুরন্ধর দেশজুড়ে ১৮-২০ কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। কিন্তু সেই ধারণা ভেঙে গিয়েছে। জানা গিয়েছে, BookMyShow এর মতো অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্মেও ঝড় তুলেছে। শনিবার এবং রবিবার পর্যন্ত প্রতি ঘন্টায় ২৫-৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে। যদি এই প্রবণতা বজায় থাকে, তাহলে ধুরন্ধর মুক্তির প্রথম সপ্তাহান্তে অভ্যন্তরীণভাবে ১০০ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে যেতে পারে।

ধুরন্ধর সিনেমাটি গুপ্তচর থ্রিলার, যা পাকিস্তানের প্রেক্ষাপটে তৈরি। ছবিতে রণবীর সিং একজন ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করছেন, যিনি লিয়ারিতে অবস্থিত জঙ্গি নেটওয়ার্কগুলিতে অনুপ্রবেশ করেন। আদিত্য ধর ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত করেছেন। ধুরন্ধর ছবিতে আরও যারা অভিনয় করেছেন তাঁরা হল-অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবন।

ব্লেড-সুতো বা চুন দিয়ে আঁচিল তোলেন! জানেন এই টোটকা কতটা বিপজ্জনক?

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স